প্রাথমিক শিক্ষকদের নবম গ্রেড ইস্যুতে নিজের বক্তব্য স্পষ্ট করলেন প্রতিমন্ত্রী

২৮ জুলাই ২০২৬, ০২:৩০ PM
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ © সংগৃহীত

প্রাথমিক শিক্ষকদের নবম গ্রেড নিয়ে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (২৭ জুলাই) সিলেট সার্কিট হাউজে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, এস-১২০৬৮ সিলেট জেলা শাখার নেতাদের সঙ্গে আলাপকালে তিনি এ ব্যাখ্যা দেন। 

প্রতিমন্ত্রী বলেন, আমি বলিনি শিক্ষকদের পে স্কেল নবম গ্রেডে আসবে। আমি বলেছি যে, শিক্ষকদের টোটাল পলিসি নিয়ে আমরা কাজ করছি এবং ইনটোটালিটি নবম গ্রেড পর্যন্ত আসতে পারে। আর সকল শিক্ষক নবম গ্রেডে আসবে এটা এক কথা না।  

এর আগে, গত ২৮ জুন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের বেতন বর্তমানে ২০ হাজার ৪২৮ কোটি ৬৮ লাখ। বর্তমানে শিক্ষকদের বেতন যে পর্যায়ে রয়েছে, সেখানে আমরা তাদের নবম গ্রেডে নিয়ে আসার কাজ করছি। আমরা যদি এটি সফলভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে সরকারকে অতিরিক্ত প্রায় দেড় থেকে দুই হাজার কোটি টাকা ব্যয় করতে হবে। আর সেই অর্থের বরাদ্দ মাননীয় অর্থমন্ত্রী আমাদের বাজেটে রেখেছেন। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যেভাবে বিষয়টি পরিকল্পনা করেছেন এবং আমরা যেভাবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে সাজানোর জন্য কাজ করছি, আগামী পাঁচ বছর যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন এবং আমরা সবাই মিলে কাজ করতে পারি, তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। আর শিক্ষা ব্যবস্থার এই পরিবর্তনের মধ্য দিয়েই আগামী দিনে বাংলাদেশের চেহারাও বদলে যাবে। 

 

২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬