চবির ‘ডি’ ইউনিটে ৪০ নম্বরও পাননি ২৬ হাজার পরীক্ষার্থী

২৮ মে ২০২৩, ০৮:৪৬ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৯ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৩৯ হাজার ৭৭০ জন শিক্ষার্থীদের মধ্যে পাস করেছেন ১৩ হাজার ৫৭ জন। এ হিসাবে পাসের হার ৩২ দশমিক ৮৩ শতাংশ। ন্যূনতম ৪০ নম্বর না পেয়ে ফেল করেছে ২৬ হাজার ৭১৩ পরীক্ষার্থী।

শনিবার (২৭ মে) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে এ ফলাফল প্রকাশ হয়। বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিট ভর্তি কমিটির সমন্বয়ক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ডি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ১৩ হাজার ৫৭ পরীক্ষার্থী পাস করেছেন।

আরও পড়ুন: চবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

এবারের ‘ডি’ ইউনিটের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৩৯ হাজার ৭৭০জন। এর মধ্য থেকে পাশ করেছেন ১৩ হাজার ৩৫৫ জন। বাকি ২৬ হাজার ৭১৩ জন শিক্ষার্থী পাশ করতে পারেননি।

এর আগে গত ২২ ও ২৩ মে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়।  ১০০ নম্বরের বহুনির্বাচনি পদ্ধতিতে পরীক্ষা হয়। জিপিএর ওপর যোগ করা হয় আরও ২০ নম্বর। মোট ১২০ নম্বরের ওপর ফলাফল তৈরি করা হয়। প্রতিটি ভুল নম্বরের জন্য কাটা হয় দশমিক ২৫ নম্বর। দ্বিতীয় বার পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ৫ নম্বর কেটে নেওয়া হয়।

‘ঢাকা সেন্ট্রালে স্থানান্তর নয়, ঢাবির অধীনেই পড়াশোনা শেষ কর…
  • ২৯ জুলাই ২০২৬
ঢাবিতে জলাধার পরিষ্কার বৃক্ষরোপণে ছাত্রদল নেতা প্রিন্স
  • ২৯ জুলাই ২০২৬
আওয়ামী আমলে হওয়া সব নিয়োগ পর্যালোচনার সিদ্ধান্ত ঢাবির
  • ২৯ জুলাই ২০২৬
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৯…
  • ২৯ জুলাই ২০২৬
কমিটিতে ‘বহিষ্কৃত ছাত্রলীগ’ নেতার অন্তর্ভুক্তি নিয়ে ছাত্রদল…
  • ২৯ জুলাই ২০২৬
হবিগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় এনসিপির মামলা
  • ২৯ জুলাই ২০২৬