এসএসসি ও সমমান পরীক্ষার ফল
টিডিসি রিপোর্ট: দেশের ১০টি শিক্ষা বোর্ডের ২০১৮ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। গত বছর ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১০ হাজার ৬২৯জন। গত বছর ছিল ১ লাখ ৪ হাজার ৭৬১জন। যা গত বছরের চেয়ে ৫ হাজার ৮৬৮ জন বেশি।
৬ মে, রোববার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ফল ঘোষণাকালে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এবার জিপিএ-৫ এ ছেলেরা এবং পাসের হারে মেয়েরা এগিয়ে রয়েছেন। মোট জিপিএ-৫ পেয়েছে একলাখ ১০ হাজার ৬২৯ জন। এর মধ্যে ছেলে ৫৫ হাজার ৭০১ জন আর মেয়ে ৫৪ হাজার ৯২৮জন। এবার ছেলে পাস করেছে ৭ লাখ ৮৪ হাজার ২৪৫জন। পাসের হার ৭৬.৭১ শতাংশ। অন্যদিকে, মেয়ে পাস করেছে ৭ লাখ ৯১হাজার ৮৫৯জন। পাসের হার ৭৮.৮৫ শতাংশ। এছাড়া, আটটি সাধারণ শিক্ষাবোর্ডে জিপিএ-৫ এবং পাশের হারের দিক থেকে ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগের চেয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে রয়েছেন।
এবারের পরীক্ষায় আটটি সাধারণ এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অংশগ্রহণকারী সর্বমোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৬ হাজার ৫৭৪জন। এর মধ্যে পাস করেছে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন। পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। আটটি সাধারণ শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে ১৬লাখ ২৪ হাজার ৪২৩ জন। এর মধ্যে পাস করেছে ১২লাখ ৮৯হাজার ৮০৫জন। পাসের হার ৭৯ দশমিক ৪০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ২ হাজার ৮৪৫ জন।
এবার বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ছিল ৫ লাখ ৩ হাজার ৫০৬ জন। পাস করেছে ৪ লাখ ৬৮ হাজার ৬০২ জন। পাসের হার ৯৩ দশমিক ০৭ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৭ হাজার ৭৮০ জন। মানবিক বিভাগে পরীক্ষার্থী ছিল ৭লাখ ১৯ হাজার ৬৭৬ জন। পাস করেছে ৪ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। পাসের হার ৬৯ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩১৯ জন। ব্যবসায় শিক্ষায় পরীক্ষার্থী ছিল ৪ লাখ ১ হাজার ২৪১ জন। পাস করেছে ৩ লাখ ২৪ হাজার ৬৫৭ জন। পাসের হার ৮০ দশমিক ৯১ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৪৬ জন।
মাদরাসা বোর্ডে অংশগ্রহণকারী পরীক্ষার্থী সংখ্যা ছিল ২ লাখ ৮৬ হাজার ৯১৭ জন। পাস করেছে ২ লাখ ৩ হাজার ৩২৮ জন। পাসের হার ৭০ দশমিক ৮৯ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৩৭১জন। কারিগরি শিক্ষা বোর্ডে অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৫ হাজার ২৩৪জন। পাস করেছে ৮২ হাজার ৯১৭ জন। পাসের হার ৭১ দশমিক ৯৬ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪হাজার ৪১৩ জন।
ঢাকা বোর্ড: ঢাকা শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষার পাশের হার ৮১ দশমিক ৪৮ শতাংশ। এ বোর্ডে ৫ লাখ ৩২হাজার ৮১৮জন পরীক্ষার্থীর মধ্যে ৫ লাখ ৩০ হাজার ৪২২জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পাশ করেছেন ৪ লাখ ৩২ হাজার ২০১ জন শিক্ষার্থী। ৩টি বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৪১ হাজার ৫৮৫জন। জিপিএ-৫ এবং পাশের হারের দিক থেকে এবার মেয়েরা এগিয়ে রয়েছেন।
রাজশাহী বোর্ড: রাজশাহী শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাশের হার ৮৬ দশমিক ০৭শতাংশ। বোর্ডে একলাখ ৯৪ হাজার ৭৭৫জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৯৩হাজার ৮৬২জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পাশ করেছেন ১লাখ ৬৬হাজার ৮৬৫জন শিক্ষার্থী। ৩টি বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৯হাজার ৪৯৮জন। জিপিএ-৫’এ ছেলেরা এবং পাশের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছেন।
কুমিল্লা বোর্ড: কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাশের হার ৮০ দশমিক ৪০ শতাংশ। এ বোর্ডে ১লাখ ৮৩হাজার ৩১০জন পরীক্ষার্থীর মধ্যে ১লাখ ৮২হাজার ৭১১জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পাশ করেছেন ১ লাখ ৪৬ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী। ৩টি বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৮৬৫জন। জিপিএ-৫ ও পাশের হারের দিক থেকে ছেলেরা এগিয়ে রয়েছেন।
যশোর বোর্ড: যশোর শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষার পাশের হার ৭৬ দশমিক ৬৪ শতাংশ। এ বোর্ডে ১লাখ ৮৪হাজার ৯০৩জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৮৩ হাজার ৫৮৪জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পাশ করেছেন ১ লাখ ৪০ হাজার ৬৯৯জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৯৫ জন। জিপিএ-৫’ এ ছেলেরা ও পাশের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছেন।
চট্টগ্রাম বোর্ড: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাশের হার ৭৫ দশমিক ৫০ শতাংশ। এ বোর্ডে ১ লাখ ৩৫ হাজার ৪৭৮জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৩৫ হাজার ১৪৮জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পাশ করেছেন ১ লাখ ২ হাজার ৩৭জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৯৪জন। জিপিএ-৫ এর দিক থেকে মেয়েরা ও পাশের হারের দিক থেকে ছেলেরা এগিয়ে রয়েছেন।
বরিশাল বোর্ড: বরিশাল শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাশের হার ৭৭ দশমিক ১১শতাংশ। এ বোর্ডে ১ লাখ ৩ হাজার ৯১১জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৩ হাজার ১২৪ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পাশ করেছেন ৭৯ হাজার ৫২০ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৪৬২ জন। জিপিএ-৫ ও পাশের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছেন।
সিলেটে বোর্ড: সিলেট শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাশের হার ৭০ দশমিক ৪২শতাংশ। এ বোর্ডে ১ লাখ ৯ হাজার ২৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৮ হাজার ৯২৮ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পাশ করেছেন ৭১ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ১৯১জন। পাশের হার এবং জিপিএ-৫ ছেলেরা এগিয়ে রয়েছেন।
দিনাজপুর বোর্ড: দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৬২ শতাংশ। এ বোর্ডে ১ লাখ ৮৭ হাজার ৬৩৮জন পরীক্ষার্থীর মধ্যে ১লাখ ৮৬ হাজার ৬৪৪ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পাশ করেছেন ১ লাখ ৪৪ হাজার ৮৭৬ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৭৫৫ জন। পাশের হারের দিক থেকে মেয়েরা এবং জিপিএ-৫ ছেলেরা এগিয়ে রয়েছেন।
মাদরাসা শিক্ষা বোর্ড: মাদরাসা শিক্ষা বোর্ডে এবার পাশের হার ৭০ দশমিক ৮৯ শতাংশ। এ বোর্ডে ২ লাখ ৮৯ হাজার ৭৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৮৬ হাজার ৯১৭ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পাশ করেছেন ২ লাখ ৩ হাজার ৩৮২ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৩৭১জন। পাশের হার এবং এবং জিপিএ-৫ দিক দিয়ে ছেলেরা এগিয়ে রয়েছেন।
কারিগরি শিক্ষা বোর্ড: কারিগরি শিক্ষা বোর্ডে এবার পাশের হার ৭১ দশমিক ৯৬ শতাংশ। এ বোর্ডে ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই অংশগ্রহণ করেছেন। পাশ করেছেন ৮২ হাজার ৯১৭ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৪হাজার ৪১৩ জন। পাশের হারের দিক থেকে মেয়েরা এবং জিপিএ-৫ দিক দিয়ে ছেলেরা এগিয়ে রয়েছেন।