চবির এ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ

১৯ মে ২০২৩, ১২:৪৫ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ শুক্রবার (১৯ মে)  প্রকাশিত হবে।

বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যায়  বিষয়টি নিশ্চিত করেছেন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির জয়েন্ট কো-অর্ডিনেটর ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. রাশেদ মোস্তফা।

তিনি গণমাধ্যমকে জানান, ‘এ’ ইউনিটের পরীক্ষার্থী বেশি। নির্ভুল ফলাফল দিতে আমরা কাজ করছি। বিভিন্ন ইউনিটের পরীক্ষা চলায় একটানা কাজ করা যাচ্ছে না। আগামীকাল একটি শিফটের পরীক্ষা আছে। পরীক্ষা শেষে আমরা কাজ করবো। আশা করি শুক্রবার সন্ধ্যার মধ্যে ভর্তিচ্ছুরা এ ইউনিটের ফল পেয়ে যাবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (https://admission.eis.cu.ac.bd) থেকে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা। এ ছাড়া ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজেও পাওয়া যাবে।

এর আগে মঙ্গলবার এবং বুধবার বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুইদিনে চার শিফটে অনুষ্ঠিত এ পরীক্ষায় ৮০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৭৪ হাজার ৭০৪ জন। এর মধ্যে ৫৯ হাজার ৬০৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় আগামীকাল আপিল করবে…
  • ১২ জুন ২০২৬
৪ ম্যাটস-আইএইচটিকে রূপান্তর করা হচ্ছে মেডিকেলের আরএফএসটি সে…
  • ১২ জুন ২০২৬
মাথায় ইট মেরে মোটরসাইকেল আরোহীকে হত্যাচেষ্টা, কারাগারে ৩
  • ১২ জুন ২০২৬
নেপালের রাষ্ট্রপতি-স্পিকারসহ ৩৬০ বিশিষ্টজনকে আম উপহার দিল ব…
  • ১২ জুন ২০২৬
পিরোজপুরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি
  • ১২ জুন ২০২৬
পানিতে চুবিয়ে নির্যাতন, যুবকের মৃত্যুর পর পানিতে ঝাপিয়েও রক…
  • ১২ জুন ২০২৬
×