২৮ মে’র পর ঢাবির চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল

১৮ মে ২০২৩, ০৯:১০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার কলাভবন কেন্দ্র পরিদর্শন করেছেন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান

চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার কলাভবন কেন্দ্র পরিদর্শন করেছেন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান © ফাইল ছবি

আগামী ২৮ মে’র পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে, চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা আগে বলেছিলাম ২০ মের মধ্যে চারুকলার রেজাল্ট প্রকাশ করবো। তবে এক্ষেত্রে সমস্যা হলো আমরা এত আগে রেজাল্ট প্রকাশ করলে অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মানসিক প্রেশার বাড়বে এবং অন্যান্য বিভাগের দায়িত্বরত যারা আছেন তাদের উপরে দ্রুত রেজাল্ট প্রকাশের চাপ তৈরি হবে। তাই আমরা ঘোষণা দিয়েছি ২৮ মের পরে রেজাল্ট প্রকাশ করবো।

“এমনও হতে পারে যে আমরা ২৮ মে বিকেলেও রেজাল্ট প্রকাশ করতে পারি। তবে এটা নিশ্চিত নয়, এটা নির্ভর করছে অন্য বিভাগসমূহের খাতা দেখা শেষ করার উপর।”

এর আগে গত মাসের ২৯ তারিখে এই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই অনুষদে মোট ১৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৭ হাজার ৯৬টি। সে হিসেবে আসনপ্রতি প্রায় ৫৪ জন প্রার্থী অংশ নেওয়ার কথা ছিলো। তবে কতজন শিক্ষার্থী চূড়ান্তভাবে অংশ নিয়েছেন; সেটি ফলাফল প্রকাশের পর জানা যাবে।

অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ১১ শিক্ষক-কর্মচারীর
  • ৩০ জুলাই ২০২৬
ক্রিকেটার থেকে ‘শুটার’, অপরাধ জগতে যেভাবে আলোচিত হয়ে উঠলেন …
  • ৩০ জুলাই ২০২৬
ওজন কমাতে রাতে ভাত খাওয়া কি বাদ দেওয়া উচিত? জানুন বিশেষজ্ঞদ…
  • ৩০ জুলাই ২০২৬
জবিতে ক্লাস চলাকালে সিলিং ফ্যান ভেঙে আহত শিক্ষার্থী
  • ৩০ জুলাই ২০২৬
দেশের শিক্ষামন্ত্রীকে পদত্যাগে বাধ্য করা জেন-জি নেতা দীপকের…
  • ৩০ জুলাই ২০২৬
সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির জাতীয় কাউন্সিল ৭ আগ…
  • ৩০ জুলাই ২০২৬