৯৪ দশমিক ২৫ পেয়ে মেডিকেলে প্রথম হলেন রাফসান

১২ মার্চ ২০২৩, ০২:৩২ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
রাফসান জামান

রাফসান জামান © সংগৃহীত

এবারের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন রাফসান জামান। ভর্তি পরীক্ষায় রাফসান ৯৪ দশমিক ২৫ নম্বর পেয়েছেন। সব মিলিয়ে তাঁর মোট প্রাপ্ত নম্বর ২৯৪ দশমিক ২৫।

আজ ররিবার (১২ মার্চ) দেশের মেডিকেল কলেজ ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। রাজশাহী ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়ুয়া এই শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

দুপুর দুইটায় সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, মেডিকেল ভর্তি পরীক্ষায় এবার পাস করেছেন ৪৯ হাজার ১৯৪ জন শিক্ষার্থী। এরমধ্যে মেয়ে শিক্ষার্থী ২৮ হাজার ৩৮১ জন এবং ছেলে শিক্ষার্থী ২০ হাজার ৮১৩ জন।

তিনি বলেন, গত বছরের চেয়ে এবার পাসের হার কিছুটা কম। গত বছর সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এবার পূর্ণাঙ্গ সিলেবাসে ভর্তি পরীক্ষা হয়েছে। সেজন্য গতবারের চেয়ে পাসের হার কম।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এবার ছেলেদের মধ্যে সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন ১ হাজার ৯৫৭। আর মেয়েদের মধ্যে ভর্তির সুযোগ পাবেন ২ হাজার ৩৯৩ জন।

ফলাফল https://result.dghs.gov.bd/mbbs ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। পাশাপাশি এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। আবেদন করার সময় দেয়া মোবাইল ফোন নম্বরে ফলাফল পাওয়া যাবে।

জাকসুর শেষ দিনে ‘শেষ বিকেলের উৎসব’
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যা আছে ১৫৯ বছরের পুরাতন ‘ধর্ম্মবিবাদ’ কাব্যে
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষায় ‘নকল’—ঢাবি ও অধিভুক্ত কলেজের ৬৪ শিক্ষার্থীকে শাস্তি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জার্মানির পথে ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩৬ লাখ টাকায় ৪ পদে নিয়োগের অভিযোগ মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধা রোস্তম আলী নিহত
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬