মেধাতালিকা প্রকাশ নিয়ে গুচ্ছের সভা শুরু

০৩ নভেম্বর ২০২২, ০৭:২৩ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৬ PM
লোগো

লোগো © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের মেধাতালিকা প্রকাশ করা নিয়ে সভায় বসেছে গুচ্ছ ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটি। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত ৮টায় এই সভা শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুচ্ছভুক্ত বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকা তৈরি হয়ে গেছে। এই বিশ্ববিদ্যালয়গুলো এককভাবে মেধাতালিকা প্রকাশ করতে চায়। তবে গুচ্ছের উপাচার্যদের সভার সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে মেধাতালিকা প্রকাশ করা। বিষয়টি নিয়ে আলোচনা করতেই সভা ডেকেছে টেকনিক্যাল কমিটি।

ওই সূত্র আরও জানায়, বিশ্ববিদ্যালয়গুলোর মেধাতালিকা কেন্দ্রীয়ভাবে নাকি নিজ নিজ বিশ্ববিদ্যালয় প্রকাশ করবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতেই এই সভার আয়োজন করা হয়েছে। সভায় যে সিদ্ধান্ত নেওয়া হবে সেভাবেই মেধাতালিকা প্রকাশিত হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে গুচ্ছের টেকনিক্যাল কমিটির আহবায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাছিম আখতার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, রাত ৮টায় টেকনিক্যাল কমিটির একটি সভা রয়েছে। সভা শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা ঠিক হবে না।

খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকা তৈরির কাজ শেষ করেছে। 

এ প্রসঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ রাতে জিএসটির একটি  মিটিং আছে। মিটিং শেষে মেধাতালিকা প্রকাশের বিষয়ে জানানো যাবে। মেধাতালিকা প্রকাশিত হলে সেখানে মৌখিক পরীক্ষার তারিখও জানানো হবে বলে জানান তিনি। 

নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিয…
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
সুযোগ থাকলে ইরানের তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
মাতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়নের দাবি জকসুর
  • ০৭ এপ্রিল ২০২৬
close