দুই মাসের মধ্যে বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল

২২ অক্টোবর ২০২২, ০৯:১৯ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪৭ AM
অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন

অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন © ফাইল ছবি

অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেছেন, আমরা প্রধান পরীক্ষককে খাতা দেখতে একমাস সময় দিয়েছি। এরপর খাতা দ্বিতীয় ও তৃতীয় পরীক্ষকের কাছে যাবে। সব মিলিয়ে দুই মাসের মধ্যে আমরা ফলাফল প্রকাশ করতে পারবো।

শনিবার (২২ অক্টোবর) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে  অ্যাটর্নি জেনারেল বলেন, বিগত ব্যাচগুলোর সনদ প্রদানের জন্য চলতি বছরের শেষ দিকে একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান স্যারের সঙ্গে এ বিষয়ে আলাপ করে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হবে।

বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যদের দক্ষতা ও মানোন্নয়নে কোনও পরিকল্পনা আছে কী? এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমাদের পরিকল্পনা তো অবশ্যই রয়েছে। তবে এ বিষয়ে বারের নির্ধারিত কমিটিগুলোকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বার অ্যাসোসিয়েশনগুলোরও এ বিষয়ে এগিয়ে আসা প্রয়োজন। আমি নিজেও আইনজীবীদের বিভিন্ন প্রশিক্ষণের বিষয়ে কয়েকটি সংস্থার সঙ্গে আলাপ করেছি। আশা করছি আমরা পেশার মান উন্নয়নে বেশ কিছু কর্মশালা আয়োজন করতে পারবো।

প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩টি কেন্দ্রে বার কাউন্সিলের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।েএতে ১৪ হাজার ১৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

যুক্তরাষ্ট্রে মাস্টার্স বা পিএইচডি আবেদনে কী কী ডকুমেন্টস প…
  • ৩১ জুলাই ২০২৬
জেনে নিন মোবাইলের কোন ডিসপ্লে আপনার জন্য সেরা
  • ৩১ জুলাই ২০২৬
স্বরাষ্ট্র-আইনসহ ৩ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব
  • ৩১ জুলাই ২০২৬
আইইউবিতে শেষ হলো তিনদিনের নাট্যোৎসব ‘নাট্যবৃত্তের দ্বিদশক’
  • ৩১ জুলাই ২০২৬
পাবনায় অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক, অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি আর নেই
  • ৩১ জুলাই ২০২৬