সাত কলেজের ২য় মনোনয়ন তালিকা প্রকাশ

০৯ অক্টোবর ২০২২, ০৪:৫০ PM
সাত কলেজ

সাত কলেজ © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিষয় ও কলেজ পছন্দের ২য় মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। 

৯ অক্টোবর (রোববার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক এবং ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান। 

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের বিষয় ও কলেজ পছন্দের ২য় মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। এবার আনুমানিক ৬ হাজার ৪৫৫ জন শিক্ষার্থী নতুন করে সুযোগ পেয়েছেন। 

এরপর আরও একটি মেধা তালিকা সামনের ১৫ তারিখ (শনিবার) প্রকাশ করা হবে জানিয়ে তিনি আরও বলেন, ১ম মনোনয়নে মনোনীত শিক্ষার্থী যারা টাকা জমা দেয়নি বলে পাওয়া গিয়েছে তাদের আসন শুন্য ঘোষনা ধরে  নতুনদের সুযোগ দেওয়া হয়েছে। একইভাবে যারা ২য় মনোনয়ন তালিকায়ভর্তি নিশ্চায়ন করবেন না তাদের আসনও শূণ্য ধরে আগামী ১৫ অক্টোবর ২০২২ তারিখে ৩য় মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে। 

প্রসঙ্গত, এরআগে গত ১২ আগস্ট বিজ্ঞান অনুষদ, ১৯ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ২৬ আগস্ট বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পরীক্ষায় উত্তীর্ণ ও মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরাই পরবর্তীতে কলেজ ও বিষয় পছন্দ ফরম পূরণের সুযোগ পেয়েছেন।

ব্রাজিলের জালে মরক্কোর গোল
  • ১৪ জুন ২০২৬
‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার নেইমারের
  • ১৪ জুন ২০২৬
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে সুইজারল্যান্ডের মুখের হাসি কেড়ে নি…
  • ১৪ জুন ২০২৬
সতীর্থদের সঙ্গে টিম বাসে নেইমার, থাকছেন মাঠেও
  • ১৪ জুন ২০২৬
ব্রাজিলের একাদশে আনচেলত্তির চমক
  • ১৪ জুন ২০২৬
ব্রাজিলের ৯২ বছরের ধারা কি বদলাতে পারবে মরক্কো?
  • ১৪ জুন ২০২৬
×