জানাজায় অংশগ্রহণ সম্পর্কে যা বলেছেন বিশ্বনবি

২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, একজন মুমিনের প্রতি অপর মুমিনের ছয়টি হক রয়েছে। ছয়টি হকের মধ্যে একটি হলো- যদি কারো কোনো প্রতিবেশি মারা যায়, তবে তাঁর জানাযায় উপস্থিত হওয়া।

জানাজায় উপস্থিত হওয়া যদিও প্রতিবেশির পরস্পরের অধিকার। অধিকার আদায়ে কেউ জানাজায় অংশগ্রহণ করলে তাঁর জন্য রয়েছে দুনিয়া ও পরকালের অনেক উপকারিতা। জানাজায় উপস্থিত হওয়ার ফলে মানুষ যখন মৃত ব্যক্তিকে দেখবে, তখন দুনিয়ার অন্যায় ও মন্দ কাজের চিন্তা ওই ব্যক্তি মাঝে কাজ করবে না।

আর যারা জানাজায় উপস্থিত হবে, তাদের জন্য রয়েছে এক কিরাত ছাওয়াব। আর যারা দাফনের জন্য কবর পর্যন্ত যাবে, তাদের জন্য রয়েছে দুই কিরাত ছাওয়াব। এ প্রসঙ্গে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বর্ণনা করেন-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নিশ্চয় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মৃত মুসলিম ব্যক্তির জানাজায় ঈমান সহকারে ও ছাওয়াবের আশায় শরিক হয় এবং জানাজা ও দাফন পর্যন্ত থাকে, ওই ব্যক্তি দুই কিরাত নেকি পাবে। আর প্রতি কিরাত হচ্ছে ওহুদ পাহাড়ের সমান। আর জানাজা পড়ে দাফনের পূর্বে ফিরে যাবে সে এক কিরাত নেকি নিয়ে (বাড়ি) ফিরবে। (বুখারি, মুসলিম)

যখনই আমাদের কোনো আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশির মৃত্যুবরণ করবে, হাদিসের ঘোষণা অনুযায়ী সবার উচিত জানাজায় অংশগ্রহণ করা। সময় এবং সুযোগ থাকলে জানাজার নামাজের পর মৃত ব্যক্তিকে দাফন পর্যন্ত কবরস্থানে অপেক্ষা করে দুই কিরাত নেকি লাভ করার সুযোগ গ্রহণ করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসে ঘোষিত ছাওয়াব লাভে জানাজায় অংশগ্রহণ এবং দাফন পর্যন্ত থেকে মৃতব্যক্তির জন্য দোয়া করার তাওফিক দান করুন। আমিন।

শ্বশুরবাড়িতে মিলল শ্রমিক দল নেতার মাটিচাপা মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ব্রহ্মপুত্রে স্টিল আর্চ সেতুর কাজ এগিয়েছে ২৭ শতাংশ
  • ১২ নভেম্বর ২০২৬
‘প্রশাসনের অনুরোধে’ পদত্যাগ করছেন ঢাবির ৬ সহকারী প্রক্টর
  • ১২ নভেম্বর ২০২৬
১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়া যেতে পারবেন প্রবাসী কর্…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950