দিনের শুরুতে যে দোয়া পড়তেন নবিজি (সা.)

০৭ জুলাই ২০২৫, ০৯:২৮ AM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিদিন দিনের শুরুতে বিশেষ করে ফজরের নামাজের সালাম ফেরানোর পর একটি দোয়া পাঠ করতেন, যা তাঁর একটি নিয়মিত আমল ছিল। এই দোয়াটি খুবই অর্থবহ এবং মুমিনদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এতে এমন তিনটি চাওয়া রয়েছে, যা একজন মুসলমানের জীবনের মূল ভিত্তি উপকারী জ্ঞান, হালাল ও পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল।

হাদিসে এসেছে, হজরত উম্মু সালামাহ (রাঃ) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) নামাজ শেষে বলতেন: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا طَيِّبًا وَعَمَلاً مُتَقَبَّلاً

(উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআঁ, ওয়া রিযকান তই্যিবান, ওয়া আমালান মুতাকাব্বালান)।

এই দোয়ার অর্থ হলো: ‘হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারী জ্ঞান, উত্তম রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করছি।’ (ইবনে মাজাহ, মুসনাদে আহমাদ)

এই দোয়া আমাদের জন্য কেবল একটি সকালবেলার আমল নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবনদর্শন। রাসুলুল্লাহ (সা.) নিজে যেমন আমল করতেন, তেমনি উম্মতকেও তা করতে উৎসাহ দিয়েছেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রতিদিন ফজরের নামাজের সালাম ফেরানোর পরপর হাদিসে নির্দেশনা অনুযায়ী এ আমল ও দোয়াটি যথাযথ করার তাওফিক দান করুন। সবার জন্য হালাল রিজিক, উপকারি জ্ঞান এবং নেক আমল করার তাওফিক দান করুন। আমিন।

 

 

 

 

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950