হারামাইনে আজ যারা জুমার নামাজ পড়াবেন

০৪ জুলাই ২০২৫, ১০:৩৫ AM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৯:২৯ PM
শায়খ আব্দুর রহমান আস-সুদাইস ও শায়খ সালাহ আল বুদাইর

শায়খ আব্দুর রহমান আস-সুদাইস ও শায়খ সালাহ আল বুদাইর © সংগৃহীত

আজ সৌদি আরবে ৪ জুলাই ২০২৫ খৃষ্টাব্দ মোতাবেক ৯ মহররম ১৪৪৭ হিজরি। ১৪৪৭ হিজরির মহররম মাসের দ্বিতীয় জুমা আজ। মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত দুই আলেম ও কারী।

আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন সুললিত কোরআন তিলাওয়াতের জন্য বিশ্বখ্যাত কারি ও আলেম শায়খ আব্দুর রহমান আস-সুদাইস। আব্দুর রহমান আস-সুদাইস ইসলামের দুটি পবিত্র মসজিদ মসজিদে হারাম ও মসজিদে নববির দীনি প্রেসিডেন্সির প্রধান এবং মসজিদে হারামের ইমাম ও খতিব।

১৯৬০ সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে তিনি জন্মগ্রহণ করেন। ১২ বছর বয়সে তিনি কোরআন মুখস্থ করেন। ১৯৮৩ সালে রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক শেষ করেন, ১৯৮৭ সালে মাস্টার্স শেষ করেন ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে এবং ১৯৯৫ সালে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইসলামী শরিয়ায় ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

রিয়াদ বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। তারপর তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হন। ১৯৮৪ সালে মাত্র ২৪ বছর বয়সে তাকে যখন কাবার ইমাম মনোনীত করা হয়।

২০১২ সালে তাকে মসজিদে হারাম ও মসজিদে নববির দীনি প্রেসিডেন্সির প্রধান হিসেবে নিযুক্ত করা হয় যা সৌদি আরবে সরকারের একজন মন্ত্রীর সমমর্যাদার পদ।

আজ মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন শায়খ সালাহ আল বুদাইর। তিনি সুললিত কোরআন তিলাওয়াতের জন্য বেশ জনপ্রিয়। আলেম ও দাঈ হিসেবেও তার পরিচিতি রয়েছে।

সালাহ আল বুদাইরের জন্ম সৌদি আরবের হাফুফ শহরে। ১৯৮৫ সালে হাই স্কুলের ছাত্র অবস্থায়ই তিনি নামাজের ইমামতি শুরু করেন। তিনি মোহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে স্নাতক করেন এবং ইসলামি আইনে বিশেষজ্ঞতা অর্জন করেন।

বর্তমানে শায়খ সালাহ মসজিদে নববির ইমাম এবং মদিনার হাইকোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্র: ইনসাইড দ্য হারামাইন

ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী সম্মেলন শুরু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ১৩ অক্টোবর পর্যন্ত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শামসুল হক: যে নেতার হাত ধরে জন্ম নিয়েছিল আওয়ামী লীগের রাজনৈ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে মুজিবের গৌরবোজ্জ্বল সময়ের ছবি পুনঃস্থাপনের দাবিতে ত…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9