আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সেরা দশে বাংলাদেশি হাফেজ

১৮ এপ্রিল ২০২২, ০৩:২২ PM

© সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ২৫তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ তাওহিদুল ইসলাম দশম স্থান অর্জন করেছেন। ৭০ দেশের হাফেজদের অংশগ্রহণে প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আলজেরিয়ার আবু বকর।

গত শুক্রবার রাতে দুবাইয়ের কালচারাল অ্যান্ড সাইন্টিফিক অ্যাসোসিয়েশন হল রুমে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ মনসুর বিন মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম।

এর আগে তাওহিদুলসহ অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি ও দুবাই শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম। এসময় তিনি তাদের কোরআন তেলওয়াতের প্রশংসা করেন।

আয়োজক কমিটির সদস্য খালেদ আল জাহিদ বলেন, বাংলাদেশের প্রতিযোগীরা বরাবরই এই প্রতিযোগিতায় শক্তিশালী প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করছে, যারা বিজয়ী হয়েছেন সবাইকে ধন্যবাদ।

হাফেজ তাওহিদুল ইসলাম ঢাকার মারকাজুল তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসার ছাত্র। ২০০৮ সালে হিফজুল কোরআন শেষ করেন তিনি।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬