পেন্সিলের পর এবার হাতে বল রেখে গিনেস বুকে মনিরুল

পেন্সিলের পর এবার হাতে বল রেখে গিনেস বুকে মনিরুল

পেন্সিলের পর এবার হাতে বল রেখে গিনেস বুকে মনিরুল © টিডিসি ফটো

এক হাতের উপর ১৩টি টেনিস বল রেখে ২য় বারের মতো গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থী মনিরুল ইসলাম।

মঙ্গলবার (৩০ নভেম্বর) গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকের পক্ষ থেকে স্বীকৃতির বিষয়টি গণমাধ্যমকে জানান তিনি। এর আগে, চলতি বছরের সেপ্টেম্বরে ৩০ সেকেন্ডের মধ্যে সর্বোচ্চ ৫০টি পেন্সিল এক হাতের উপরে রেখে প্রথমবার রেকর্ড করেছিলেন তিনি।

মনিরুল ইসলাম কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বাসিন্দা। পড়াশোনা করছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগে।

পড়ুন: গিনেস বুকে নাম লেখালেন নজরুল বিশ্ববিদ্যালয়ের মনিরুল

প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে মনিরুল জানান, প্রথমবার গিনেসরেকর্ড অর্জন করার পর পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুদের কাছ থেকে অনেক ভালোবাসা পাই। সেই অনুপ্রেরণা থেকেই আগ্রহ জাগে নতুন কোনো রেকর্ড করার। এরপর গত সেপ্টেম্বর মাস থেকেই অনুশীলন শুরু করি এবং নিয়মকানুন মেনে ভিডিও পাঠাই।

তিনি আরো বলেন, খুব শিগগিরই সার্টিফিকেটের জন্য আবেদন করবো। সামনে আরো কয়েকটি ইভেন্টের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। আশা করি দেশের জন্য আবারো সুনাম বয়ে আনতে পারবো।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬