গিনেস বুকে নাম লেখালেন নজরুল বিশ্ববিদ্যালয়ের মনিরুল

২৪ সেপ্টেম্বর ২০২১, ০৭:২৩ PM
মনিরুল ইসলাম

মনিরুল ইসলাম © টিডিসি ফটো

৩০ সেকেন্ডে সর্বোচ্চ ৫০টি পেন্সিল হাতের উপরে রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থী মনিরুল ইসলাম। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকের পক্ষ থেকে স্বীকৃতির বিষয়টি তিনি গণমাধ্যমকে জানান।

মনিরুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগে পড়াশোনা করছেন। কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বাসিন্দা তিনি। বাবা জহিরুল ইসলাম এবং মাতা খায়রুন নাহার। দুই ভাইবোনের মধ্যে তিনি বড়।

মনিরুলের কাজ

প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, গত ফেব্রুয়ারী মাসে ইউটিউবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুক প্রতিযোগিতার এই ইভেন্টটি সর্বপ্রথম দেখতে পাই। আগ্রহ থাকায় সেদিনই ৫০ টি পেন্সিল কিনে আনি অনুশীলনের জন্য। প্রথম দিকে পারছিলাম না কিন্তু বাবা-মা আর বন্ধুদের অনুপ্রেরণায় আমি বারবার চেষ্টা করি এবং সফল হই।

তিনি আরো বলেন, প্রথমে গিনেসরেকর্ড এর ওয়েবসাইটে আমি আবেদনের নিয়মকানুনগুলো পড়ি। এরপর সে অনুযায়ী ভিডিও করে পাঠাই। খুব শীঘ্রই সার্টিফিকেট এর জন্য আবেদন করবো। আরো কয়েকটি ইভেন্টের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬