আউটস্ট্যান্ডিং ইয়াং লিডার খেতাব পাচ্ছেন রাকিব

১৪ আগস্ট ২০২১, ০৬:৪৫ PM
রাকিব আল হাসান

রাকিব আল হাসান © সংগৃহীত

করোনা মহামারীতে বিশ্বব্যাপী ইউথ লিডাররা গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন। তাদের উৎসাহ দিতে এবং আরো সুযোগ করে দিতে প্রথমবারের মতো ‘আউটস্ট্যান্ডিং ইয়াং লিডার অফ এশিয়া’ খেতাব আয়োজন করেছে প্রভাবশালী ইউথ সংগঠন ‘এশিয়ান ইউথ কাউন্সিল’। একমাত্র বাংলাদেশি হিসেবে এ খেতাব পেতে যাচ্ছেন রাকিব আল হাসান।

দীর্ঘ তিন মাসের বাছাই প্রক্রিয়া এবং নমিনেশন পাওয়া ইয়াং লিডারদের কার্যক্রমের আন্তর্জাতিক গুরুত্ব ও প্রভাব বিবেচনা করে বিচার কার্যক্রম শেষে ১২ আগস্ট ইন্টারন্যাশনাল ইউথ ডে উপলক্ষ্যে ১০ জন আউটস্ট্যান্ডিং ইয়াং লিডারের নাম ঘোষণা করে।

তালিকায় একমাত্র বাংলাদেশি রাকিব আল হাসান। বাকি ৯ জনের ২ জন ভিয়েতনাম এবং আফগানিস্তান থেকে। ১ জন করে রয়েছেন মালয়েশিয়া, নেপাল, ফিলিপাইন, চায়না, রাশিয়া থেকে। ১৮-৩৫ বছরের ইউথ লিডাররা এখানে নমিনেশন পেয়েছিলেন। এটিকে এশিয়ার ইয়াং লিডারদের জন্য ‘সবচেয়ে সম্মানজনক খেতাব’ বলে মনে করা হয়।

একমাত্র বাংলাদেশি হিসেবে আউটস্ট্যান্ডিং ইয়াং লিডার অফ এশিয়া অর্জন করা রাকিব আল হাসান একজন লেখক, এক্টিভিস্ট এবং ইউথ লিডার। পড়াশোনা করছেন চিকিৎসাবিজ্ঞানে। ইউথ লিডারশীপ নিয়ে দীর্ঘদিন কাজ করছেন তিনি।

এর আগে, গ্লোবাল ইউথ লিডারশীপ এওয়ার্ড-২০১৯ জিতেছেন বাংলাদেশি রাকিব। এছাড়া ২০১৯ সালে চীনা স্বাধীনতার ৭০ বছর উপলক্ষ্যে আয়োজিত সামিট, ২০২০ সালে আজারবাইজানে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার ফোরাম অফ ইসলামিক কান্ট্রিসে নামক সম্মেলনেও তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছিলেন।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬