ইতালিতে ‘কোভিড হিরো’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি মোবারক

০৫ জুলাই ২০২১, ০৮:৪৩ AM
ইতালিতে ‘কোভিড হিরো’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি মোবারক

ইতালিতে ‘কোভিড হিরো’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি মোবারক © সংগৃহীত

গত বছর ইতালিতে করোনাকালীন সাহসী ভূমিকা রাখার জন্য ‘কোভিড হিরো’ অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি মোবারক হোসেন। রোববার (৪ জুলাই) স্থানীয় সময় দুপুর ১২টায় ভেনিসের মেস্ত্রের একটি হলে লন্ডনের একটি বেসরকারি টেলিভিশনের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তবে করোনার জন্য সীমিত পরিসরে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান পরিচালনা করা হয়।

পুরস্কার পেয়ে মোবারক হোসেন বলেন, বিশ্ববাসী জানে করোনার ভয়াল থাবায় ইতালির জনজীবনে নেমে আসে অন্ধকার। কঠিন সময় অতিক্রম করে বাংলাদেশিসহ স্থানীয় নাগরিকরা। কিন্তু মহান আল্লাহর কাছে শুকরিয়া, এখন আমরা সেই সমস্যা কাটিয়ে ভালো আছি। ইতোমধ্যে আমাদের মাঝ থেকে অনেকেই চলে গেছে না ফেরার দেশে।

তিনি বলেন, গত বছর যখন বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি ভয়াবহ ছিল তখন আমরা কিছু সংখ্যক লোক ‘ইতালির ভেনিস বাংলাদেশি কমিউনিটি’র পক্ষ থেকে যার যার সামর্থ্য অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্নজনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম। করোনার সময় জীবনের ঝুঁকি নিয়ে আমরা যারা মাঠে কাজ করেছিলাম, তার স্বীকৃতিস্বরূপ এবং উৎসাহ দেয়ার জন্য আইওন টিভির পক্ষ থেকে আমাদেরকে অ্যাওয়ার্ড প্রধান করা হলো।

তিনি আরও বলেন, মানবিক কাজে সবসময় এগিয়ে আসা উচিত। আমাদের কোভিড হিরো হিসেবে এ পুরস্কার প্রদান করায় ভেনিস বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আইওন টিভির সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। এসময় আইওন টেলিভিশনের সিও আতাউল্লা ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোবারক ছাড়াও আরও কয়েকজন এ সম্মাননা পুরস্কার পান।

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০,…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের সঙ্গে শিবিরের সংঘর্ষে উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যাল…
  • ০৫ আগস্ট ২০২৬
বজ্রপাত ঠেকাতে ৫ কিলোমিটার সড়কে তালগাছ রোপণের উদ্যোগ ওমর শর…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে ছাত্রদলের পদযাত্রা
  • ০৫ আগস্ট ২০২৬
সীমান্তের ওপারে তীব্র বর্ষণে দেশে বাড়ছে নদীর পানি, তিস্তায় …
  • ০৫ আগস্ট ২০২৬
৩৬ জুলাইয়ে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ইন্টারনে…
  • ০৫ আগস্ট ২০২৬