আন্তর্জাতিক বেস্ট ফটোগ্রাফি অ্যাওয়ার্ড পেলেন হাবিপ্রবি শিক্ষার্থী

১৫ এপ্রিল ২০২১, ১১:০৭ AM
মো. শাদমান খান ও হাবিপ্রবি

মো. শাদমান খান ও হাবিপ্রবি © টিডিসি ফটো

রাশিয়ার পেশাদার ফটোগ্রাফারদের আন্তর্জাতিক সংগঠন ‘৩৫ অ্যাওয়ার্ড’ পুরস্কারের মনোনয়নে বেস্ট ফটোগ্রাফি অ্যাওয়ার্ড-২০২১ পেয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. শাদমান খান। শাদমান ‘স্ট্রীট লাইভ ইন ব্রাইট কালারস’ ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড অর্জন করেন। তিনি হাবিপ্রবির ১৯ ব্যাচের রসায়ন বিভাগের শিক্ষার্থী।

আন্তর্জাতিক এই ফটোগ্রাফিক প্রতিযোগিতায় ১২০টি দেশের সর্বমোট ৪৫১০ জন ফটোগ্রাফার অংশগ্রহণ করেছিলেন। এত ১২ হাজার ২২২ ছবির মধ্যে বিশ্বের ১ হাজার ৪০৭টি শহরের ছবি স্থান পেয়েছে। শাদমানের ফটোগ্রাফি ২% বেস্ট ফটোস এবং টপ ৫% বেস্ট ফটোগ্রাফারর্স এ স্থান পায়।

এ বিষয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসকে শাদমান বলেন, পুরস্কার পেয়ে ভালো লাগছে। ভবিষ্যতে চেষ্টা থাকবে টপ ওয়ান ফটোগ্রাফার হবার। আমি সব থেকে বেশী খুশি হবো যখন আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ক্যাম্পাসের আরও অনেকেই এই প্লার্টফর্মের সাথে যুক্ত হবেন।

এর আগেও সে ইউনির্ভাসিটি অব আবু বকর, আলজেরিয়ার বিজ্ঞান অনুষদের প্রকাশিত ম্যাগাজিনের ফটোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম হয়েছিল বলে জানান।

উল্লেখ্য, 'রাশিয়ার ৩৫ অ্যাওয়ার্ড' পুরষ্কার পেশাদার ফটোগ্রাফারদের ৩৫ ফোটো ডট প্রো দ্বারা ২০১৫ সাল থেকে চালু হওয়া একটি আন্তর্জাতিক পুরষ্কার। প্রথম বছরে ১১০টি দেশের ৩৬ হাজার ফটোগ্রাফার এতে অংশ নিয়েছিল। ২০১৬ সালে অংশ নিয়েছিলো ৭৬ হাজারের বেশি। এরপর থেকে প্রতি বছর এই সংখ্যা বাড়তেই থাকে।

এই পুরষ্কারের উদ্দেশ্যগুলির মধ্যে রয়েছে বিভিন্ন বিভাগে বছরের সেরা ১০০টি কাজের অনুসন্ধান। ২০১৭ সাল থেকে ৩টি ক্যাটাগরিতে সেরা ছবির উপর ভিত্তি করে বছরের সেরা ১০০ ফটোগ্রাফার নির্বাচন করা হয়।

বিশ্ববিদ্যালয় বয়স্ক সাবেক ছাত্রদের রাজনীতিতে পুনর্বাসন কেন্…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাইযোদ্ধাকে থাপ্পড় দিতে দিতে বের করে দিলেন বিএনপি নেতা, ভ…
  • ০৫ আগস্ট ২০২৬
গাজীপুরে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন
  • ০৫ আগস্ট ২০২৬
যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটা কোন ডকুমেন্টারি না
  • ০৫ আগস্ট ২০২৬
বিশ্বকাপে রূপকথা গড়া কেপ ভার্দের কোচ এবার মরক্কোর ক্লাবে
  • ০৫ আগস্ট ২০২৬
কনটেন্ট  ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা 
  • ০৫ আগস্ট ২০২৬