গবেষণায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন নোবিপ্রবির কাওছার

০৭ এপ্রিল ২০২১, ০৯:৩৭ AM
আহমেদ কাওছার

আহমেদ কাওছার © টিডিসি ফটো

কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন গাণিতিক এলগরিদম ‘সেকভেক্টোরাইজার’ নিয়ে কাজ করে শ্রেষ্ঠ গবেষণা পুরষ্কার পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী আহমেদ কাওছার। এই নিয়ে তার ঝুলিতে যোগ হল ৬টি শ্রেষ্ঠ আন্তর্জাতিক পর্যায়ের গবেষণা পুরষ্কার।

কাওছার নিজেই শ্রেষ্ঠ গবেষণা পুরষ্কার পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আহমেদ কাওছার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ফলিত গণিত বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী।

তিনি জানিয়েছেন, মরক্কোতে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন নেটওয়ার্কিং, ইনফরমেশন সিস্টেম এন্ড সিকিউরিটি’-এর ভার্চুয়াল কনফারেন্সে তিনি এই পুরস্কার পান।

জানা যায়, গত ১ এবং ২ এপ্রিল এন আইএসএস কমিটি মরক্কো, এসিএম নিউইয়র্ক, স্প্রিঙ্গার জার্মানির আয়োজিত উক্ত কনফারেন্স বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা অংশগ্রহণ করেন।

গবেষণার বিষয়ে কাওছার জানান, এই এলগরিদম ব্যবহার করে কম্পিউটার যেকোনো সিকোয়েন্সিং করতে পারবে। এটি ব্যবহারে মানুষের কথা বার্তা, ডিএনএ, আরএনএ সিকোয়েন্স করা সম্ভব বলে মনে করেন তরুণ এই গবেষক।

এই কাজে তার সহযোগী হিসেবে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের স্টিভেনস ইন্সটিটিউটে অফ টেকনোলজির অনিক তাহবিলদার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুরাদ হোসেন সরকার এবং ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের জাহিদুল ইসলাম সানজিদ।

উল্লেখ্য, কৃত্তিম বুদ্ধিমত্তায় বিশেষ অবদানের জন্য কাওছার দেশীয় ও আন্তর্জাতিক একাধিক সংস্থা থেকে এই পর্যন্ত আন্তর্জাতিকভাবে ৬টি শ্রেষ্ঠ গবেষণা পুরস্কার পেয়েছেন। এছাড়া দেশে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায়ও রয়েছে তার একাধিক শ্রেষ্ঠ গবেষণা পুরষ্কার।

তিনি পিএইচডির জন্য আমেরিকার স্টিভেন্স ইনস্টিটিউট অফ টেকনোলজি (এস-আই-টি) থেকে প্রভোস্ট ডক্টরাল ফেলোশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন। বর্তমান তিনি হিসাব লিমিটেড-এ আর্টিফিশিয়াল সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন এবং যুক্তরাষ্ট্রের স্টিভেন্স ইন্সটিটিউট অফ টেকনোলজিতে তার পিএইচডি-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬