ফয়সালের বিশ্ব রেকর্ড, হাতে পেলেন স্বীকৃতি সনদ

০৫ এপ্রিল ২০২১, ০৯:১৬ AM
ফয়সাল ও স্বীকৃতি সনদ

ফয়সাল ও স্বীকৃতি সনদ © সংগৃহীত

মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মাহমুদুল হাসান ফয়সাল (১৮)। গত নভেম্বরে ৩০ সেকেন্ডে ৬২ বার বাহুতে ফুটবল ঘুরিয়ে ওয়ার্ল্ড গিনেস রেকর্ড করেন তিনি। সম্প্রতি তিনি ওয়ার্ল্ড গিনেস রেকর্ড বুক কর্তৃক রেকর্ডের সনদ হাতে পেয়েছেন। যা তার ওয়ার্ল্ড গিনেসের দ্বিতীয় স্বীকৃতি।

ওয়ার্ল্ড গিনেস বুক কর্তৃপক্ষ প্রদত্ত সনদটি হাতে পেয়েছেন বলে শনিবার জানিয়েছেন মাগুড়া সদর উপজেলার হাজিপুর গ্রামের অধিবাসী ফয়সাল।

ছোটবেলা থেকেই তার খেলাধুলার প্রতি আগ্রহ জানিয়ে ফয়সাল জানান, ক্রিকেটার হওয়ার ইচ্ছে থাকলেও নানা প্রতিবন্ধকতায় তা পারেননি। এরপর ফুটবল খেলা শুরু করেন তিনি। খেলতে খেলতেই ফুটবল নিয়ে নানা এক্সপেরিমেন্ট শুরু করেন তিনি। তখনই মাথায় আসে বিভিন্ন কৌশল রপ্ত করে রেকর্ড গড়বার।

এরকম ২৫টি সার্টিফিকেট নিয়ে সবার সামনে হাজির হওয়া ইচ্ছা প্রকাশ করে তিনি জানান, পুরো বিশ্বের কাছে নিজের গ্রাম, জেলা, সর্বোপরি বাংলাদেশের পতাকাকে তুলে ধরতে কার না ভালো লাগে।

ছোটবেলা থেকেই ফয়সাল খেলাধুলার প্রতি খুবই আগ্রহী জানিয়ে তার বাবা সোহেল রানা বলেন, তবে এই রেকর্ডের জন্য সে অক্লান্ত পরিশ্রম করেছে। এমনকি ওর পড়াশোনার ক্ষতি হয়েছে খুব। দুটো সেমিস্টার লস করেছে। তারপরও আমি ওকে উৎসাহিত করেছি। আজ ওর সাফল্যে আমরা খুবই আনন্দিত।

ফয়সালের এই রেকর্ড গর্বিত মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ মকবুল হোসেন। ফয়সালকে ভবিষ্যতে যে কোনও ধরনের সহযোগিতা দিতে তারা প্রস্তুত বলেও জানান তিনি।

৬০ বছর বয়সে এসেও যেভাবে ১৬ কেজি ওজন কমালেন সালমান খান
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে শেরপুর সরকারি কলেজে আলোচনা সভা ও প…
  • ০৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ সফরে মালয়েশিয়ার নেতৃত্বে ‘বাংলাদেশের জামাই’
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: বাকৃবি…
  • ০৫ আগস্ট ২০২৬
সেন্ট্রাল মেডিকেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ০৫ আগস্ট ২০২৬
জরাজীর্ণ টিনশেড ঘরে ঝুঁকি নিয়ে চলছে কোমলমতি শিক্ষার্থীদের প…
  • ০৫ আগস্ট ২০২৬