৮ মাসে কোরআন মুখস্থ করেন ৯ বছরের আশিক

০৮ মার্চ ২০২১, ১০:২১ AM
হাফেজ আশিকুর রহমান

হাফেজ আশিকুর রহমান © সংগৃহীত

ময়মনসিংহের ইশ্বরগঞ্জ থানার ইশ্বরপুর গ্রামে হাফেজ আশিকুর রহমান মাত্র আট মাস সময়ে পুরো কোরআন শরিফ মুখস্থ করেছেন। আশিকুর রহমানের বয়স মাত্র ৯ বছর। অল্প বয়সে এবং অল্প সময়ে পবিত্র কোরআন মুখস্থ করে স্থানীয়দের কাছে বিস্ময়ের জন্ম দিয়েছেন আশিকুর।

তিনি উত্তরা বাইতুল মুমিন মাদ্রাসার শিক্ষার্থী। আশিকুর রহমানের বাবার নাম মোহাম্মদ বাবুল মিয়া। তিনি পেশায় একজন গাড়িচালক। গতকাল রবিবার বিএম মিলনায়তন দক্ষিণ আজমপুর মুন্সি মার্কেট দক্ষিণ খান ঢাকায় হাফেজ আশিকুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়।

বাইতুল মুমিন মাদরাসার অধ্যক্ষ মাওলানা নেয়ামতুল্লাহ আমীন বলেন, আশিকুর রহমান কোরআন মুখস্থ করার আগে এ মাদরাসা থেকেই মাত্র এক বছর সময় নিয়ে পবিত্র কোরআন দেখে দেখে, সহিহ-শুদ্ধভাবে তেলাওয়াত করা শেখে। এরপর হিফজ (মুখস্থ) করা শুরু করলে মাত্র আট মাস সময়ে পূর্ণ কোরআন মুখস্থ করে ফেলে। যা পুরোপুরি বিস্ময়কর ব্যাপার।

তিনি বলেন, স্বাভাবিকভাবে একজন শিক্ষার্থীর পূর্ণ কোরআন হিফজ সমাপ্ত করতে কমপক্ষে দুই থেকে আড়াই বছর সময়ের প্রয়োজন হয়। সেখানে মহান আল্লাহ তায়ালার বিশেষ অনুগ্রহে হাফেজ আশিকুর রহমান মাত্র আট মাসেই সম্পূর্ণ কোরআন হিফজ করে শেষ করেছে।

আশিকুর রহমানের শিক্ষক হাফেজ মাঈনুল ইসলাম বলেন, সে নাজেরা (দেখে দেখে) পড়া শেষ করে শুরুর দিকে দুই পৃষ্ঠা করে কোরআন মুখস্থ করতে থাকে। এরপরে প্রতিদিন ৭-৮ পৃষ্ঠা করে মুখস্থ শোনাত। এভাবে মাত্র আট মাস সময়ে পূর্ণ কোরআন মুখস্থ করে ফেলে।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬