ভাইস চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড পাচ্ছেন সাতক্ষীরার তাসনিম

০৮ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১৮ PM

© টিডিসি ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর’স অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী তাসনিম আক্তার।

অনার্স ৪র্থ বর্ষ-২০১৭ এর চূড়ান্ত পরীক্ষায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে সারা বাংলাদেশের মধ্যে ১ম হওয়ায় তিনি এই সম্মাননা পাচ্ছেন।
 
আগামী বুধবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদের সভাপতিত্বে এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী , বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. গোলাম ফারুক এর উপস্থিতিতে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে তাসনিম আক্তারকে এই সম্মাননা প্রদান করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তাসনিম আক্তারের এই অভূতপূর্ব সাফল্যে তাকে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষকমন্ডলী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, কর্মচারীবৃন্দ, কলেজের শিক্ষার্থীরা ও সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, তাসনিম আক্তার বিসিএস (স্বাস্থ্য) কর্মকর্তা ডা. আব্দুর রকিব বিশ্বাস ও জাহানারা বেগম দম্পতির মেয়ে এবং সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র মো. আব্দুল জলিলের নাতি।

সদালাপী তাসনিম তার সাফল্যের জন্য তার পিতা-মাতা ও শিক্ষকমন্ডলীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এবং সবার কাছে দোয়া চেয়েছেন।

ফ্রান্সের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
দাদাকে গুলি করায় আগ্নেয়াস্ত্রসহ নাতি গ্রেপ্তার
  • ১৫ জুলাই ২০২৬
ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি গোলে এগিয়ে গেল স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
৫০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
  • ১৫ জুলাই ২০২৬
সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
  • ১৫ জুলাই ২০২৬
মেসিদের ম্যাচের আগে ফের আলোচনায় মিসর-আর্জেন্টিনা বিতর্ক
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence