মাইক্রোসফট ছেড়ে উদ্যোক্তা, প্রথম বাংলাদেশি হিসেবে গ্লোবাল হিরো অ্যাওয়ার্ড লাভ

১০ জানুয়ারি ২০২১, ১২:৪৫ AM
তাজিন শাদিদ

তাজিন শাদিদ © সংগৃহীত

প্রথম বাংলাদেশি হিসেবে এ বছর বিশ্বের মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল হিরো অ্যাওয়ার্ড’ পেয়েছেন সামাজিক উদ্যোক্তা তাজিন শাদিদ। সামাজিক উন্নয়ন খাতে অসামান্য অবদান ও অঙ্গীকারের জন্য বাংলাদেশ ভিত্তিক সামাজিক উদ্যোগ ‘স্পৃহা বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তাজিন এ পুরস্কার পেয়েছেন।

হিউম্যান সেন্টারড ডিজাইন প্র্যাকটিশনার হিসেবে প্রায় ২০ বছর ধরে কর্মরত তাজিন শাদিদ মাইক্রোসফট সদর দপ্তরে সিনিয়র ডিজাইন স্ট্র্যাটেজিস্ট পদে ১০ বছর কাজ করেছেন। ২০১৫ সালে তিনি মাইক্রোসফট ছেড়ে দেশে চলে আসেন এবং স্পৃহা বাংলাদেশের কাজে সার্বক্ষণিক নিযুক্ত হন।

দেশে নিম্নবিত্ত পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের দক্ষতা অর্জনের প্রশিক্ষণ দিয়ে থাকে স্পৃহা বাংলাদেশ। স্বনির্ভর সামাজিক উদ্যোগও তৈরি করছে স্পৃহা, যা উন্নততর মানবিক প্রয়োজন মেটাতে অবদান রেখেছে।

উদ্ভাবনের সংস্কৃতি দ্বারা অনুপ্রাণিত তাজিন সবার জন্য সীমাহীন সুযোগ লালনকারী বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। কভিড-১৯ মোকাবিলায় ‘আমার ল্যাব’, ‘নিওফার্মার্স’, ‘স্পাইডার ডিজিটাল’, ‘চলো সবাই’, ‘দ্রুত সেবা’সহ আরও বেশ কয়েকটি প্রযুক্তিভিত্তিক স্টার্টআপসের সহ-প্রতিষ্ঠাতা তিনি। 

প্রসঙ্গত, ‘গ্লোবাল হিরো অ্যাওয়ার্ড’ ২০১১ সালে প্রবর্তন করে গ্লোবাল ওয়াশিংটন। এরপর থেকে প্রতিবছর উন্নয়নশীল দেশগুলোতে জীবনযাত্রার মান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ওয়াশিংটন অঙ্গরাজ্যে বিশ্ব উন্নয়ন সম্প্রদায়ের মধ্যে থাকা ব্যক্তিদের এই আজীবন সম্মাননা দেওয়া হয়।

এ বছর তাজিন শাদিদ এ পুরস্কার পেলেন। এর আগে ৯ জন এ পুরস্কার পেয়েছেন। তাদের মধ্যে অন্যতম বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-সভাপতি বিল গেটস সিনিয়র, মাইক্রোসফটের সাবেক সিনিয়র পরিচালক আখতার বাদশা, ঘানার অ্যাশেসি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি প্যাট্রিক আউয়াহ, দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রকল্পের প্রতিষ্ঠাতা বিল নিউকোম।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬