আন্তর্জাতিক গবেষকের তালিকায় রাবির সাবেক শিক্ষার্থী

০২ জানুয়ারি ২০২১, ০৭:২২ PM
মোখলেসুর রহমান

মোখলেসুর রহমান © টিডিসি ফটো

আন্তর্জাতিক গবেষক ও বিজ্ঞানীদের তালিকায় জায়গা করে নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সাবেক শিক্ষার্থী মোখলেসুর রহমান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়, সাইটেক স্ট্রাটেজিস এবং নেদারল্যান্ডসের এলসিভেয়ার বিশ্বের এক লাখ গবেষক ও বিজ্ঞানীদের নিয়ে এ তালিকা প্রকাশ করে।

বিজ্ঞানের ২২টি শাখার উপর ভিত্তি করে তৈরি করা ওই গবেষক তালিকাটি রিসার্চ ডেটা কোম্পানি মেন্ডেলিতে সংরক্ষণ করা হয়েছে। গত অক্টোবরের ওই তালিকায় ঠাঁই করে নেয়া মোখলেসুর রহমানের ৬৫টির ওপর নিবন্ধ বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জার্নালে প্রকাশ হয়েছে।

মোখলেসুর রহমানের উদ্ভাবিত আবিষ্কারগুলো অস্ট্রেলিয়ার বিভিন্ন মিডিয়া ফলাও করে প্রকাশ করেছে। তার জন্ম মেহেরপুর জেলার গাংনী থানার মহব্বতপুর গ্রামে। তিনি গাংনী পাইলট হাইস্কুল থেকে মাধ্যমিক এবং রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়নে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর বায়োমেডিকেল রিসার্চে আর্সেনিক গবেষক হিসেবে যোগ দেন। বাংলাদেশে বহুল ব্যবহৃত ‘শাপলা’ আর্সেনিক ফিল্টারের মূল উপাদান ‘আইরন অক্সাইড ইমপ্রেগনেটেড ব্রিস্ক স্যান্ড’ মূলত গবেষক রহমানের মাস্টার্সের থিসিসের গবেষণার ফল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় মোখলেছুর রহমান উচ্চশিক্ষার জন্য বৃত্তি নিয়ে মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়াতে ম্যাটেরিয়ালস ক্যামিস্ট্রিতে মাস্টার্স এবং পরে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওলংগং থেকে ম্যাটেরিয়াল সায়েন্সে পিএইচডি করেন।

গবেষণার জন্য এখন পর্যন্ত তিনি দশটিরও বেশি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। তার গবেষণার ফলাফল অস্ট্রেলিয়ার স্থানীয় অনেক রেডিও এবং পত্রিকায় বিভিন্ন সময় গুরুত্বের সাথে ছেপেছে। ২০২০ সালে মোখলেসুর ভারতের গবেষণাধর্মী প্রতিষ্ঠান সায়েন্সফাদার থেকে আন্তর্জাতিক ক্যাটাগরিতে বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড জিতেছেন।

ঈদের দিন সকালেই শুরু বৃষ্টি, কালবৈশাখীসহ ঝড়-বৃৃষ্টির পূর্বা…
  • ২১ মার্চ ২০২৬
পবিত্র ঈদুল ফিতর আজ
  • ২১ মার্চ ২০২৬
সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence