ভারতে মেয়র হচ্ছেন ২১ বছরের কলেজছাত্রী আরিয়া

২৫ ডিসেম্বর ২০২০, ০৭:০৬ PM
আরিয়া রাজেন্দ্রন

আরিয়া রাজেন্দ্রন © সংগৃহীত

ভারতে কনিষ্ঠতম মেয়র হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন ২১ বছর বয়সের কলেজছাত্রী আরিয়া রাজেন্দ্রন। তাঁকে তিরুঅনন্তপুরমের মেয়র হিসেবে মনোনীত করার প্রক্রিয়া চলছে। সম্প্রতি কেরলে স্থানীয় প্রশাসনের নির্বাচন হয়েছে।

মুরাভানমুগলে পুরনিগম নির্বাচনে সিপিএম-এর টিকিটে দাঁড়িয়েছিলেন আরিয়া। ইউডিএফ প্রার্থী শ্রীকলাকে ২৮৭২ ভোটে হারিয়ে কাউন্সিলর হয়েছেন তিনি। নতুন দায়িত্ব প্রসঙ্গে আরিয়া বলেন, “আমি বর্তমানে এক জন কাউন্সিলর। দল যদি আমাকে মেয়রের দায়িত্ব দেয়, তা গ্রহণ করব।”

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, জামিলা শ্রীধরনকে প্রথমে মেয়র হিসেবে নিয়োগের চিন্তাভাবনা করেছিল সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ। কিন্তু দলের সদস্যরা নতুন কোনও মুখ এবং তরুণ প্রজন্মের কাউকে এই পদে নিয়োগ করার দাবি তোলেন। তার পরই আরিয়ার নাম উঠে আসে।

তিরুঅনন্তপুরমের এলবিএস ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করছেন আরিয়া। কলেজ রাজনীতিতে যথেষ্ট সক্রিয়। এসএফআই-এর রাজ্য কমিটির সদস্য। বর্তমানে সিপিএমের শিশু শাখা বালসঙ্ঘম-এর সভাপতি তিনি।

এ বছরে স্থানীয় প্রশাসনের ভোটে তরুণ প্রজন্মের বহু প্রার্থী দিয়েছিল এলডিএফ। ভাল ফল করেছেন অনেকেই। আসন্ন বিধানসভা নির্বাচনে আরও বেশি করে নতুন প্রজন্মকে দলে টানতে চাইছে এলডিএফ। দলে আরও নতুন প্রজন্ম আসবে বলে আশা প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬