বলিভিয়া

ক্রীড়া উপমন্ত্রী হলেন ১৯ বছর বয়সী নারী ফুটবলার

১৯ ডিসেম্বর ২০২০, ০৯:৫৬ PM
সিয়েলো ভিজাগা

সিয়েলো ভিজাগা © সংগৃহীত

বলিভিয়া নারী যুব দলের মাত্র ১৯ বছর বয়সী সিয়েলো ভিজাগা নামে এক ফুটবলারকে দেশটির ক্রীড়া উপমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। বয়সভিত্তিক বিভিন্ন পর্যায়ে বলিভিয়ার প্রতিনিধিত্ব করেছেন তিনি। গত শুক্রবারে তার শপথপাঠ করা হয়।

দেশটিতে ক্ষমতায় থাকা মুভমেন্ট ফর সোশ্যালিজম (এমএএস) পার্টির হয়ে এই দায়িত্ব নিয়েছেন ভিজাগা। দেশের ক্রীড়াঙ্গনের অবস্থার উন্নতির জন্য প্রেসিডেন্ট লুইস আর্সের নেয়া একাধিক সিদ্ধান্তের মধ্যে এটিও একটি। দায়িত্ব পেয়েই দেশের তরুণ ক্রীড়াবিদদের জন্য কাজ করার ঘোষণা দিয়েছেন উপমন্ত্রী সিয়েলো ভিজাগা।

নিজের প্রথম ভাষণে ভিজাগা বলেন, যে কোনো মহামারির বিরুদ্ধে খেলাধুলা সেরা ওষুধ। কোনো দেশকে একত্রিত করারও এটি সেরা রেসিপি।

ক্রীড়া জগতের সঙ্গে রাজনীতির সম্পর্কটা নতুন নয়। সাধারণত দেখা যায় ক্যারিয়ারের শেষেই রাজনীতিতে যোগ দিচ্ছেন খেলোয়াড়েরা। কিন্তু ১৯ বছর বয়সেই কোনো খেলোয়াড়ের রাজনীতিতে ঢুকে যাওয়া, তা-ও আবার দেশের ক্রীড়া মন্ত্রণালয়ের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত দেশটির ক্রীড়া সংশ্লিষ্টরা।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬