টাইম ম্যাগাজিনের ‘বর্ষসেরা শিশু’ গীতাঞ্জলি

০৪ ডিসেম্বর ২০২০, ০৭:৫৪ PM
গীতাঞ্জলি রাও

গীতাঞ্জলি রাও © সংগৃহীত

প্রতিবছর প্রভাবশালী ব্যক্তিদের তালিকা করলেও এবার প্রথম ‘বর্ষসেরা শিশুর’ তালিকা প্রকাশ করেছে বিখ্যাত মার্কিন সংবাদমাধ্যম সপ্তাহিক টাইম ম্যাগাজিন। ‘সেরা শিশু ২০২০’ নির্বাচিত হয়েছে ভারতীয়-মার্কিনি গীতাঞ্জলি রাও। ১৫ বছর বয়সী গীতাঞ্জলি একজন তরণ বিজ্ঞানী ও উদ্ভাবক।

পাঁচ হাজারের বেশি আমেরিকানের মধ্য থেকে বিজ্ঞান, শিল্পসহ নানাক্ষেত্রে অবদানের ভিত্তিতে ৮ থেকে ১৬ বছর বয়সী পাঁচ শিশুকে বাছাই করে এই তালিকা তৈরি করা হয়েছে। সেখানে সবাইকে পেছনে ফেলে ‘সেরা শিশু ২০২০’ হয়েছে দেশটির কলোরাডো অঙ্গরাজ্যের গীতাঞ্জলি।

গীতাঞ্জলি ‘টেথিস’ নামক যে যন্ত্র উদ্ভাবন করেছেন তা কার্বন ন্যানোটিউবের মাধ্যমে পানিতে সীসার উপস্থিতি শনাক্ত করে। যুক্তরাষ্ট্রের পানি সরবরাহ ব্যবস্থায় সীসা দূষণের কথা শোনা যায়। গীতাঞ্জলির যন্ত্রটি এক্ষেত্রে কাজে আসবে বলেই মনে করা হচ্ছে।

গীতাঞ্জলির আগে ২০১৯ সালে ‘পারসন অব দ্য ইয়ার’ বা ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ হিসেবে টাইম ম্যাগাজিন বেছে নিয়েছিল সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গকে। ধরিত্রীকে রক্ষায় স্কুলের পড়াশুনা ছেড়ে দিয়ে জলবায়ু আন্দোলনে শামিল হওয়া থুনবার্গ তার সোজাসাপটা এবং ক্ষুরধার বক্তব্যের জন্য বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছিলেন।

তখন গীতাঞ্জলি জানিয়েছেন, বিশ্বব্যাপী নানা সমস্যা সমাধানে তরুণ উদ্ভাবকদের একটি ‘গ্লোবাল কমিউনিটি’ গড়ে তোলাও তার লক্ষ্য।

টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিকে দেওয়া এক সাক্ষাৎকারে গীতাঞ্জলি দূষিত পানির সমস্যা, মাদকাসক্তি এবং সাইবারবুলিংয়ের মতো সমস্যা মোকাবিলায় প্রযুক্তির ব্যবহার নিয়ে তার কাজ করে যাওয়ার বিষয়টি তুলে ধরেছিল।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬