তিন দিনে বিশ্বভ্রমণ করে গিনেস বুকে মুসলিম নারী

২৭ নভেম্বর ২০২০, ০৭:১২ PM
খাওলা-অল-রোমাইঠি

খাওলা-অল-রোমাইঠি © সংগৃহীত

মাত্র তিন দিনে বিশ্বভ্রমণ করে গিনেস বুকে নাম উঠিয়েছেন এক আরবীয় মহিলা। বুধবার গিনেস কর্তৃপক্ষ তাঁকে এ বিষয়ে রেকর্ডধারী হিসেবে ঘোষণা করেছে। এটা ঘোষিত হল ঘটনাচক্রে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ডে’-তেই! খবর জি নিউজের

প্রতিবেদনে বলা হয়, খাওলা-অল-রোমাইঠি নামের ওই নারী মাত্র ৩ দিন ১৪ ঘণ্টা ৪৬ মিনিট ৪৮ সেকেন্ডে ঘুরে ফেলেন সাতটি মহাদেশ! তার এই ঝড়ো সফর তিনি শেষ করেছেন সিডনিতে। অতিমারিতে বিশ্বের বিভিন্ন জায়গা বিভিন্ন সময়ে বন্ধ হয়ে যাওয়ার ঠিক আগে-আগেই তিনি এই সফরটি সেরে ফেলেছিলেন।

তিনি জানান, ‘এটা খুব কঠিন একটি জার্নি ছিল। অত্যন্ত ধৈর্যের দরকার ছিল। বিশেষ করে এয়ারপোর্টগুলোতে। কেননা সেখানে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। তাছাড়া লাগাতার প্লেনজার্নিটাও খুব কঠিন।’

আল-রোমাইঠি বলেন, বিষয়টা সবসময়ই আমি দারুণ উপভোগ করেছি, বরং আমি ভীষণভাবে বাড়ি ফিরতে চাইছিলাম। তবে আমি লক্ষ্য থেকে সরে আসিনি। আমার পরিবার ও বন্ধুরাও আমাকে এই সময়ে দারুণ সমর্থন জুগিয়েছে। আমি যাতে জার্নিটা শেষ করতে পারি, সে জন্য তারা আমাকে সবসময়ে উৎসাহ জুগিয়েছেন।

রুম ভাংচুরের পর ফোন-ক্যামেরা-ল্যাপটপ-মানিব্যাগ লুট করল কারা?
  • ০৫ আগস্ট ২০২৬
কপাল পুড়তে পারে অলস, স্থবির ও বিতর্কিত মন্ত্রী-প্রতিমন্ত্রী…
  • ০৫ আগস্ট ২০২৬
পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য দৃঢ় করতে হবে…
  • ০৫ আগস্ট ২০২৬
৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাইযোদ্ধার বক্তব্য ঘিরে উত্তেজনা, বিএনপি নেতাকর্মীদের বির…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সংঘাতের রাজনীতি ফিরছে— হতাশা, ক্ষোভ ও ভয় শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬