মেধা দিয়ে দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মের প্রতি আহবান জয়ের

১৭ নভেম্বর ২০২০, ০৯:৩৩ PM

© ফাইল ফটো

নিজেদের মেধা দিয়ে দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০’-এর ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ আহবান জানান।

জয় বলেন, সমাজ বদলে এগিয়ে আসা তরুণদের দেয়া হচ্ছে এই পুরস্কার। সরকারের যোগ্য নেতৃত্বের কারণেই দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও মনে করেন তিনি। 

তিনি আরও বলেন, করোনাভাইরাসের কারণে আমরা এখন ভার্চুয়ালি রাষ্ট্র পরিচালনা করছি। ডিজিটাল বাংলাদেশ না থাকলে এটা সম্ভব হতো না। ডিজিটাল বাংলাদেশ না হলে এখন বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভেঙে পড়তো।

পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য দৃঢ় করতে হবে…
  • ০৫ আগস্ট ২০২৬
৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাইযোদ্ধার বক্তব্য ঘিরে উত্তেজনা, বিএনপি নেতাকর্মীদের বির…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সংঘাতের রাজনীতি ফিরছে— হতাশা, ক্ষোভ ও ভয় শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
হৃদয় ঝড়ে উড়ে গেল গল গ্যালান্টস, ফাইনালে সাকিবের জাফনা কিংস
  • ০৫ আগস্ট ২০২৬
ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, আইনের আওতায় আনার দাবি এ…
  • ০৫ আগস্ট ২০২৬