‘বিজ্ঞানের অস্কার’ পেলেন টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

১১ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩৭ PM
স্টিভেন ওয়েইনবার্গ

স্টিভেন ওয়েইনবার্গ

মৌলিক পদার্থবিজ্ঞানে যুগান্তকারী অবদানের জন্য এ বছরের ‘ব্রেকথ্রু প্রাইজ ইন ফান্ডামেন্টাল ফিজিক্স’ পেলেন নোবেল পুরস্কারজয়ী কণাপদার্থবিজ্ঞানী স্টিভেন ওয়েইনবার্গ। তিনি টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ৩০ লক্ষ ডলার অর্থমূল্যের এই পুরস্কারকে বলা হয় ‘বিজ্ঞানের অস্কার’।

বৃহস্পতিবার সান ফ্রান্সিসকোয় এবারের পুরস্কারের ঘোষণা করে ব্রেকথ্রু প্রাইজের নির্বাচন কমিটি। তারা জানিয়েছে, ‘‘মৌলিক পদার্থবিজ্ঞানের গবেষণায় লাগাতার পথিকৃতের ভূমিকায় থাকার স্বীকৃতি হিসেবে ওয়েইনবার্গকে দেওয়া হল এই পুরস্কার।

নির্বাচন কমিটি জানায়, স্টিভেন ওয়েইনবার্গের গবেষণায় পদার্থবিজ্ঞানের অনেকগুলো ক্ষেত্র উপকৃত হয়েছে। কণাপদার্থবিজ্ঞান (‘পার্টিক্‌ল ফিজিক্স’), মহাকাশবিজ্ঞান (‘কসমোলজি’) ও মাধ্যাকর্ষণ সংক্রান্ত গবেষণা। বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও তাঁর অবদান অপরিসীম।’

ব্রেকথ্রু প্রাইজের নির্বাচন কমিটির চেয়ার জুয়ান ম্যালডাসেনা বলেন, ‘‘একেবারে মৌলিক স্তরে গিয়ে প্রকৃতিকে ব্যাখ্যা করার জন্য বহু তাত্ত্বিক হাতিয়ার বানিয়েছেন স্টিভেন ওয়েইনবার্গ।’’

নওগাঁয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • ১৪ জুলাই ২০২৬
শিবির ছাড়ার পর জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন সাদিক কায়…
  • ১৪ জুলাই ২০২৬
জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা: শিক্ষাম…
  • ১৪ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কক…
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগে দাবিতে বগুড়ায় ডিসি কার্যালয়ে অবস্থা…
  • ১৪ জুলাই ২০২৬
ফের সায়েন্সল্যাব অবরোধ করল উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা 
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence