গবেষণায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন নোবিপ্রবি শিক্ষার্থী

আহমেদ কাওছার

আহমেদ কাওছার © টিডিসি ফটো

মেশিন লার্নিংয়ের নতুন গাণিতিক সূত্র আবিষ্কার করে শ্রেষ্ঠ গবেষকের পুরস্কার পেলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্র আহমেদ কাওছার। কৃত্তিম বুদ্ধিমত্তায় আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ অবদান রেখে এ নিয়ে বহুবার পুরস্কৃত হয়েছেন এ তরুন গবেষক।

রবিবার (১৯ জুলাই) ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার এন্ড কমিউনিকেশন ম্যানেজমেন্ট ২০২০ এর ভার্সুয়াল কনফারেন্স শেষে শ্রেষ্ঠ গবেষণা পুরস্কারের জন্য কাওছারের নাম ঘোষণা করা হয়। এর আগে তিন দিনব্যাপী ভার্চুয়াল কনফারেন্সে অংশ নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের মনোনীত ৫৫ জন গবেষক তাদের গবেষণা পত্র উপস্থাপন করে।

এসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি (এসিএম) এবং ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি (আইএসিএসটিআই) এ কনফারেন্সের আয়োজন করে। কনফারেন্স শেষে একটি মেইলের মাধ্যমে তাকে পুরস্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। আগামী ৫ দিনের মধ্যে তাকে সনদ দেয়া হবে এবং আর্থিকভাবে পুরস্কৃত করা হবে।

আহমেদ কাওছার ইম্পেক্ট লার্নিং নামে নতুন একটি গানিতিক সূত্র বা এলগিরদম ডেভেলপ করেছেন। কনফারেন্সে এ গবেষণাপত্র উপস্থাপন করেন তিনি। কাওছার জানান, তার এই আবিষ্কার দিয়ে মেশিং লার্নিং, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টিল্যাজেন্স, পরিসংখ্যান কিংবা মেথমেটিকসের লিনিয়ার সেপারেশনের রিগ্রেশন ও ক্লাসিফিকেশনের সমস্যা সমাধান করা যাবে।

প্রসঙ্গত, কাওছার স্নাতক শেষ করে কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ ‍শুরু করেন। এতে দেশীয় ও আন্তর্জাতিক একাধিক সংস্থা থেকে স্বীকৃতি পেয়েছেন তিনি। এ পর্যন্ত দেশীয় ও আন্তর্জাতিক ৪টি শ্রেষ্ঠ গবেষণা পুরস্কার পেয়েছেন।

সেগুলো হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আইইই, ইন্ডিয়ান রিসার্স সোসাইটি আয়োজিত স্কোপাস-ইলসভিয়ার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত স্পিঞ্জার এবং সিঙ্গাপুরে এসিএম- আএসিএসটিআই আয়োজিত আইসিসিসিসিএম- ২০২০।

এছাড়াও কাওছার রবি আর ভেঞ্জার ২ এর চ্যাম্পিয়ন পুরস্কার এবং বেসিস আইসিটি পুরষ্কার পেয়েছেন। তিনি আরো ২টি মেশিং লার্নিং এবং এনএলপির গাণিতিক সূত্র এলগরিদম ডেভেলপ করেছেন। বর্তমানে তিনি হিসাব লিমিটেডে আর্টিফিশিয়াল ইন্টিল্যাজেন্স সাইন্টিস্ট হিসেবে কাজ করছেন।

নওগাঁয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • ১৪ জুলাই ২০২৬
শিবির ছাড়ার পর জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন সাদিক কায়…
  • ১৪ জুলাই ২০২৬
জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা: শিক্ষাম…
  • ১৪ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কক…
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগে দাবিতে বগুড়ায় ডিসি কার্যালয়ে অবস্থা…
  • ১৪ জুলাই ২০২৬
ফের সায়েন্সল্যাব অবরোধ করল উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা 
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence