বিশ্ব শিশু দিবস উদযাপন

মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৫০ গণমাধ্যমকর্মী

২১ নভেম্বর ২০১৮, ০২:৩২ PM
মীনা মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৮

মীনা মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৮

ইউনিসেফ বাংলাদেশ বিশ্ব শিশু দিবস উদযাপনে ৫০ জন গণমাধ্যমকর্মীকে মীনা মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করেছেন। মঙ্গলবার এক অনুষ্ঠানে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন প্ল্যাটফর্মে সৃজনশীল গণমাধ্যম ও সাংবাদিকতায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে এ অ্যাওয়ার্ড দেয়া হয়।

এ বছর মীনা মিডিয়া অ্যাওয়ার্ডের জন্য প্রতিযোগী ছিলেন ৮৫০ জন। এদের মধ্য থেকে ১৪টি ক্যাটাগরিতে মনোনীত ৮৫ জনের মধ্য থেকে বিজয়ীদের বেছে নেওয়া হয়েছে। গত বছর অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৭০০ জন।

বর্ণিল সাংস্কৃতিক আয়োজন এবং জনপ্রিয় ব্যান্ড সঙ্গীতের দল ওয়ারফেজের পরিবেশনার মধ্য দিয়ে গানের সুরে সুরে শিশুরা মীনা মিডিয়া অ্যাওয়ার্ড ও ‘বিশ্ব শিশু দিবস’ উদযাপন করা হয়েছে।ইউনিসেফ বাংলাদেশ আরো অনেক কিছুর পাশাপাশি শিশুদের জন্য ব্লু কানসার্ট এবং জাতীয় ক্রিকেট তারকা ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ আয়োজন করে।

এই দিবসের অংশ হিসেবে বিদ্যালয়ে, রাস্তায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে, বোর্ডরুমে ও খেলার মাঠে নীল রঙ নিয়ে কিছু একটা করে বা নীল রঙের পোশাক পরার মাধ্যমে ‘বিশ্বকে নীল রঙে রাঙাতে’ সাহায্য করার মধ্য দিয়ে সবচেয়ে সুবিধাবঞ্চিত ও দুর্দশাগ্রস্ত শিশুদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে নিজেদের বক্তব্য তুলে ধরতে সমর্থকদের প্রতি আহ্বান জানায় ইউনিসেফ বাংলাদেশ।

এদিকে ব্লু কনসার্টে অন্যদের মধ্যে ইউনিসেফ বাংলাদেশের শুভেচ্ছা দূত, অভিনেতা, ডিজিটাল প্রভাবক ও সঙ্গীতজ্ঞরা যোগ দেন। তাদের মধ্যে জন কবির, বিট বাক্স, মাহতিম সাকিব এবং চিত্রপট অন্যতম।

অংশগ্রহণকারী ও পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডুয়ার্ড বেগবেদার বলেন, ‘আমি আশা করব, শিশুদের সমস্যাগুলো তুলে ধরে এবং শিশুদের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের গতিশীল গণমাধ্যমও শিশুদের জন্য এই বৈশ্বিক কর্মকাণ্ডে যোগ দেবে।’

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এডুয়ার্ড বেগবেদার, ইউনিসেফ বাংলাদেশের শুভেচ্ছা দূত অভিনেত্রী আরিফা জামান মোসুমী ও জাদুশিল্পী জুয়েল আইচ বিজয়ীদের হাতে ক্রেস্ট, পুরস্কারের অর্থ ও সনদ তুলে দেন।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬