বিশ্বের সেরা তরুণ বিজ্ঞানী বাংলাদেশি আরিফ

২০ নভেম্বর ২০১৮, ১০:৫২ AM
বাংলাদেশি তরুণ জি এম মাহমুদ আরিফ পাভেল।

বাংলাদেশি তরুণ জি এম মাহমুদ আরিফ পাভেল।

বিশ্বব্যাপী ত্রিশ বছর বা এর কমবয়সী সম্ভাবনাময় তরুণ  বিজ্ঞানী ও গবেষকদের নিয়ে মার্কিন সাময়িকী ফোর্বস একটি তালিকা করেছে। গত শুক্রবার ফোর্বস ম্যাগাজিন ওই তালিকা প্রকাশ করে। ২০১৯ সালের এ তালিকায় সেরা ৩০ জনের মধ্যে স্থান পেয়েছেন বাংলাদেশি তরুণ জি এম মাহমুদ আরিফ পাভেল।

ঊনত্রিশ বছর বয়সী বাংলাদেশি এই বায়োলজিস্টের নাম রয়েছে তালিকার প্রথমেই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) করার পর নিউইয়র্কের সেন্ট জন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং মাস্টার্স করেছেন আরিফ।

মানব শরীরের ‘আয়ন চ্যানেল’ নিয়ে গবেষণা করছেন আরিফ। এই চ্যানেলকে ‘ফান্ডামেন্টাল সেন্সর্স অব লাইফ’ হিসেবে অভিহিত করে তা অ্যানেসথেসিয়াসহ অটোসমাল পলিসিসটিক কিডনি রোগের চিকিৎসায় নবদিগন্তের সূচনা ঘটাতে পারে বলে মনে করছেন আরিফ। তরুণ এই বিজ্ঞানী বর্তমানে পোস্ট ডক্টরাল অ্যাসোসিয়েট হিসেবে ‘স্ক্রিপস রিসার্চ’ এ কাজ করছেন। বসবাস করছেন ফ্লোরিডার জুপিটারে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও কানাডায় ত্রিশ বছরের নিচে যেসব তরুণ মানবকল্যাণে গবেষণা-উদ্ভাবনে অবদান রাখছেন তাদের মধ্য থেকে ৩০ জনকে সম্মানিত করার উদ্দেশ্যে গত আট বছর যাবত এই তালিকা করে আসছে ফোর্বস ম্যাগাজিন। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালের তালিকায় প্রথমেই রয়েছে জি এম মাহমুদ আরিফ পাভেলের নাম।

প্রতি বছরের মত এ বছরও ফোর্বস ম্যাগাজিনের কাছে কয়েক হাজার মেধাবীর তালিকা জমা পড়ে। এরপর চার বিচারকের মাধ্যমে সবকিছু পর্যবেক্ষণ, যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে গত শুক্রবার (১৬ নভেম্বর) প্রকাশ করা হয়েছে সেই সেরা ৩০ মেধাবী বিজ্ঞানীদের তালিকা।

 

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণে ৯৪৮ কোটি টাকার ব্যয় …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই তথ্যচিত্রের ত্রুটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্র…
  • ০৬ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় নীরব মনস্তাত্ত্বিক বিপর্যয় ও জুলাই-পরবর্তী বাংল…
  • ০৬ আগস্ট ২০২৬
৫৭% স্বাস্থ্যকর্মী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ…
  • ০৬ আগস্ট ২০২৬
বাংলাদেশে আসছেন ভারত ও পাকিস্তানের জননন্দিত দুই তরুণ স্পিকার
  • ০৬ আগস্ট ২০২৬
১১ মাসের রিদা লড়ছে ব্লাড ক্যানসারের বিরুদ্ধে, চিকিৎসায় প্রয়…
  • ০৬ আগস্ট ২০২৬