বিশ্ব তায়কোয়ান্ডোতে রাবি শিক্ষার্থীর রৌপ্য জয়

০৮ নভেম্বর ২০১৮, ০৫:৪৮ PM
রৌপ্য পদক হাতে রেদওয়ান তাসকিন রাতুল

রৌপ্য পদক হাতে রেদওয়ান তাসকিন রাতুল © টিডিসি ফটো

‘ওর্য়াল্ড ইউনিভার্সিটি তায়কোয়ান্ডো ফেস্টিভাল ২০১৮’ তে অংশগ্রহণ করে রৌপ্য পদক অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিদওয়ান তাসকিন রাতুল। বুধবার কোরিয়ার মুজুতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৬৮ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য পদক অর্জন করেন তিনি। রাতুল বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের শিক্ষার্থী।

সূত্রে জানা যায়, গত রবিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষে দুই সদস্যের প্রতিনিধি দল কোরিয়ায় যায়। প্রতিনিধি দলের সদস্য খেলোয়াড় রাতুলের সাথে কোচ হিসেবে ছিলেন শরীরচর্চা শিক্ষা বিভাগের সহকারী পরিচালক কামরুজ্জামান চঞ্চল। 

প্রতিযোগীতায় পুমসে এবং ৬৮ কেজি ওজন শ্রেণিতে তাসকিন লড়েন। তায়কোয়ান্ডো প্রমোশন ফাউন্ডেশন আয়োজিত এই প্রতিযোগিতা ৪ থেকে ৮ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত চলে।

নওগাঁয় ৫২ লাখ টাকার সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
  • ১৯ নভেম্বর ২০২৬
নির্যাতন-নির্বাসন, স্বজন হারানোর বেদনা পেরিয়ে ক্ষমতার শীর্ষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
ঢাবিতে কোন বিষয়ে ভর্তি হতে কী যোগ্যতা
  • ১৯ নভেম্বর ২০২৬
আ.লীগের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে …
  • ১৯ নভেম্বর ২০২৬
চালু হলো ঢাকা-পাবনা সরাসরি ট্রেন, চলবে আগামীকাল থেকেই
  • ১৯ নভেম্বর ২০২৬
‘শুধু বিএনপি নয়, সাধারণ মানুষও আতঙ্কে, পুলিশ নিরাপত্তা দিতে…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage