সাহিত্যে অবদানের স্বীকৃতি পেল গ্রিন ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী

১৬ অক্টোবর ২০১৮, ০৫:৫৭ PM
মঞ্চে অতিথিদের সঙ্গে সংবর্ধিত দুই গুণী শিক্ষার্থী

মঞ্চে অতিথিদের সঙ্গে সংবর্ধিত দুই গুণী শিক্ষার্থী

সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দুই গুণী শিক্ষার্থীকে সম্মাননা দিয়েছে গ্রিন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি অডিটোরিয়ামে অনুষ্ঠানে আড়ম্বপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের সম্মানিত করা হয়। সম্মান পাওয়া শিক্ষার্থীরা হলেন- ঔপন্যাসিক মল্লিক মফিজুল ইসলাম ও কবি খালিদ হাসান ঋভু।

ইংরেজি বিভাগীয় চেয়ারম্যান কে এম ওয়াজেদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

তারা বলেন, কর্মের মাধ্যমেই মানুষ পৃথিবীতে বেঁচে থাকে। বিন্দু বিন্দু কাজের মাধ্যমে তারা নিজেরা যেমন উজ্জ্বল হয়, তেমনি দেশও হয় মহিমান্বিত। সাহিত্যে অবদান এ ক্ষেত্রে বড় নিয়ামক হতে পারে। সংবর্ধিত দুই গুণীকে গ্রিন ইউনিভার্সিটির গর্ব হিসেবে আখ্যা দেন তারা।

প্রসঙ্গত, উপন্যাস ও গল্পের বই লিখে ইতোমধ্যে তরুন লেখকদের মধ্যে জায়গা করে নিয়েছে সংবর্ধনাপ্রাপ্ত মল্লিক মফিজুল ও খালিদ হাসান। এই প্রেক্ষিতেই বিভাগ তাদের সম্মানিত করে।

ঢাবিতে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি পালন কর…
  • ২৪ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জ জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম…
  • ২৪ অক্টোবর ২০২৬
বাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন
  • ২৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় হামলা-ভাঙচুরসহ ১৭ লাখ টাকা লুটের অভিযোগ অধ্যক্ষের
  • ২৪ অক্টোবর ২০২৬
গুগলের ডেটা সেন্টারে যোগ দিলেন লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ২৩ অক্টোবর ২০২৬
বিয়ের ২০ দিনের মাথায় স্বর্ণালংকার নিয়ে গাড়িচালকের সঙ্গে পাল…
  • ২৩ অক্টোবর ২০২৬