ইরানে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি বশির

২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
হাফেজ বশির আহমদ

হাফেজ বশির আহমদ © সংগৃহীত

এবার ইরানের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের খুদে হাফেজ বশির আহমদ। এর আগে তিনি আলজেরিয়ায় তৃতীয় স্থান অর্জন করেছিলেন।

মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক শায়েখ নেছার আহমাদ আন নাছিরী বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়েখ নেছার আহমাদ জানান, সোমবার (১৯ ফেব্রুয়ারি) ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন হাফেজ বশির। যেখানে ১১০টি দেশের মধ্যে দ্বিতীয় হয়েছে ইরান এবং তৃতীয় হয়েছে নাইজেরিয়া।

হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামের সহকারী অধ্যাপক মাওলানা মো. আব্দুর রশিদ ও বুশরা চৌধুরীর ছেলে হাফেজ বশির মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।

এর ১০ দিন আগেই আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন হাফেজ বশির। পাশাপাশি ২০২১ সালে এন টিভিতে তিনি প্রথম হয়েছিলেন এবং ২০২২ সালে হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের প্রতিযোগিতায়ও তার প্রথম স্থান অর্জন করার রেকর্ড রয়েছে।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দেশে ফিরলেন মির্জা আব্বাস
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্ম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬