চপস্টিক দিয়ে ভাত খেয়ে বিশ্ব রেকর্ড করলেন বাংলাদেশি তরুণী

২২ জানুয়ারি ২০২৪, ১০:২৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪০ PM

চপস্টিক দিয়ে এক মিনিটে ২৭টি ভাত খেয়ে গিনেস রেকর্ড গড়েছেন বরিশালের নুসরাত জাহান নিপা। ২০২২ সালে এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার বানিয়ে রেকর্ড গড়ার পর আবারো বিশ্ব রেকর্ডে নাম লেখালেন এই তরুণী।

এই দুটি রেকর্ডেই ইতালিকে পেছনে ফেলেছে জানিয়ে নিপা বলেন, এক মিনিটে ২৫টি ভাত খেয়ে ইতালির এক নাগরিক গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করেছিলেন, আর সেই রেকর্ডটি মিনিটে ২৭টি ভাত খেয়ে ভেঙেছি আমি। কয়েন দিয়ে বিশ্ব রেকর্ডের থেকে চপস্টিক দিয়ে বিশ্বরেকর্ড করাটা বেশ কঠিন ছিল।

তিনি আরও জানান, তিনি প্রায় ছয় মাস চপস্টিক দিয়ে দ্রুত ভাত খাওয়ার অভ্যাস করেছেন। এর পরই গিনেস রেকর্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের নির্দেশনা অনুসারে রেকর্ডের খুঁটিনাটি পাঠান।

নগরীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইংরেজি ভাষার মেন্টর কর্মরত নুসরাত জাহান নিপা বলেন, প্রথম রেকর্ড করার পর মানুষ নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজে মন্তব্য করতো। তবে সেসব কিছু পাত্তা না দিয়ে আমি আমার কাজ চালিয়ে গেছি। মূলত ইউটিউব দেখেই এসব ধারণা পেয়েছি। সামনে নতুন কিছু করার চেষ্টা করবো। বিশ্ব দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো।

তিনি আরও বলেন, ইচ্ছা থাকলে সব হয়। যেমন আমার খেলাধুলার বেশ শখ, তবে বরিশালে মেয়েদের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। তাই ঘরে বসেই বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি, আমার শহরকে আমি রিপ্রেজেন্টে করার চেষ্টা করেছি। দুবার বিশ্ব রেকর্ড গড়েছি। এতে করে বাংলাদেশ ও বরিশালের নাম উজ্জ্বল করেছি।

বরিশাল নগরীর কলেজ রোড এলাকার বাসিন্দা নুসরাত জাহান নিপা এ আর এস স্কুল থেকে মাধ্যমিক ও সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি সরকারি ব্রজমোহন কলেজ থেকে রসায়ন বিভাগে স্নাতকোত্তর করেছেন।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দেশে ফিরলেন মির্জা আব্বাস
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্ম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬