আন্তর্জাতিক ছাত্র সংগঠন ইফসুর মহাসচিব হলেন পারভেজ

০৪ মে ২০২৩, ০৮:৫৭ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
ড. মোস্তফা ফয়সাল পারভেজ

ড. মোস্তফা ফয়সাল পারভেজ © টিডিসি ফটো

ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশন (ইফসু)’র মহাসচিব নির্বাচিত হয়েছেন ড. মোস্তফা ফয়সাল পারভেজ। গত ২৯-৩০ এপ্রিল তুরস্কের ইস্তাম্বুলে বিশ্বের ৬০টি দেশের ছাত্র ও যুব সংগঠনের প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে তিনি আগামী তিন বছরের জন্য মহাসচিব নির্বাচিত হন। 

তিনি ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন। এছাড়া ইফসুর সহকারি মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন পাকিস্তান জমিয়তে তালাব-এর কেন্দ্রীয় সভাপতি শাকিল আহমেদ ও আরব অঞ্চলের হিকমেত ইউথ-এর কেন্দ্রীয় সভাপতি ডা. আব্দুল্লাহ আহমাদ।

ড. মোস্তফা ফয়সাল পারভেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।এরপর তিনি তুরস্কের গাজি ইউনিভার্সিটি থেকে ‘আন্তর্জাতিক অভিবাসনের গ্লোবাল গভর্নেন্স: রোহিঙ্গা রিফিউজির কেস স্টাডি’ অভিসন্দর্ভের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি বর্তমানে আঙ্কারাভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ANKASAM’র সাথে কাজ করছেন। ‘আতাতুর্ক থেকে এরদোয়ান' বইসহ তার ৪টি বই এবং জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে ১০টি নিবন্ধ প্রকাশিত হয়েছে।

ড. মোস্তফা ফয়সাল এশিয়ান রিজিয়ন আইআইএফএসও’র শুরা সদস্য ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি এশিয়ান ইয়ুথ অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে কাজ করছেন।

জুনিয়র সেলস অফিসার নিয়োগ দেবে অ্যাপেক্স, আবেদন ২ জুন পর্যন…
  • ২৩ মে ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপি সমর্থকদের বাড়ি-দোকানে হামলা…
  • ২৩ মে ২০২৬
সন্ত্রাস বিরোধী আইনে আ.লীগের ২৬ নেতাকর্মী কারাগারে
  • ২৩ মে ২০২৬
শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার জন্য ৫০ কোটি টাকা ছাড়
  • ২৩ মে ২০২৬
বগুড়ায় ইয়াবা বিক্রির সময় দুই পুলিশ সদস্য আটক
  • ২৩ মে ২০২৬
হামের রোগীদের দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের ঈদের ছুটি বাতিল:…
  • ২৩ মে ২০২৬