রোটারেক্ট ক্লাব অফ ইসলামাবাদের নতুন সভাপতি সাজ্জাদ, সচিব ফাহাদ

৩০ মার্চ ২০২৩, ০১:২০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
 নতুন সভাপতি সাজ্জাদ ও সচিব ফাহাদ

নতুন সভাপতি সাজ্জাদ ও সচিব ফাহাদ © ফাইল ফটো

রোটারেক্ট ক্লাব অফ ইসলামাবাদের ৮১৯তম বিশেষ নিয়মিত সভায় ২০২৩-২৪ রোটারি বর্ষের নতুন সভাপতি এবং সচিব (অনারারি সেক্রেটারি) নির্বাচিত হয়েছে। এতে সভাপতি হিসেবে সাজ্জাদ সুলতান ও সচিব (অনারারি সেক্রেটারি) হিসেবে মোহাম্মদ ফাহাদ নির্বাচিত হয়েছেন। গত সোমবার ক্লাবের সদস্যদের সরাসরি অংশগ্রহণে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

ক্লাবের ৮১৮তম বোর্ড মিটিংয়ে সদস্যদের মতামতের ভিত্তিতে জুম অনলাইন প্লাটফর্মের মাধ্যমে আয়োজিত বিশেষ নিয়মিত সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের ব্র্যান্ডিং সার্ভিস ডিরেক্টর রোটারেক্টর মোহাম্মদ এম আই রায়হান চৌধুরী এবং কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন বর্তমান সভাপতি রোটারেক্টর ইনতিসারুল আজিজ।

নির্বাচনে আগামী রোটারি বর্ষের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বর্তমান কমিটির যুগ্ম সচিব রোটারেক্টর সাজ্জাদ সুলতান এবং কাছাকাছি ভোট পেয়ে পরাজিত হন বর্তমান কমিটির সহ-সভাপতি রোটারেক্টর মুনযির সা'দ।

আর সচিব (অনারারি সেক্রেটারি) হিসেবে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন বর্তমান কমিটির কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রোটারেক্টর মোহাম্মদ ফাহাদ।

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আল্টিমেটাম…
  • ১৯ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে জামালপুরের বিভিন্ন মোড়ে বিএনপির …
  • ১৯ নভেম্বর ২০২৬
নিরাপদ প্রত্যাবাসনের আশায় বুক বাঁধছেন রোহিঙ্গারা
  • ১৯ নভেম্বর ২০২৬
বেগম জিয়াকে কারাগারে নেওয়ার পর বগুড়ার একটা লোকও কি রাস্তায় …
  • ১৯ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় মদ জব্দ
  • ১৯ নভেম্বর ২০২৬
৬ষ্ঠ-১৬তম গ্রেডে বিপিসিতে জনবল নিয়োগ, আবেদন আজ থেকে
  • ১৯ নভেম্বর ২০২৬