‘অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার’ ফখরুল কন্যা ড. শামারুহ

০৯ নভেম্বর ২০২২, ০২:৩৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২১ PM

© সংগৃহীত

‘অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে ড. শামারুহ মির্জা। আজ বুধবার বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

সম্প্রতি প্রবাসী ড. শামারুহ মির্জাসহ দুই বাংলাদেশি ২০২৩ সালের ‘অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার’ পুরস্কারের জন্য মনোনীত হন। এই পুরস্কারের জন্য অপরজন হলেন নাজমুল হাসান। ড. শামারুহ মির্জা ও নাজমুল হাসান ‘এসিটি লোকাল হিরো’ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

চারটি ক্যাটাগরিতে এসিটি পুরস্কার প্রদান করা হয়। এগুলো হলো—এসিটি অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার, এসিটি সিনিয়র অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার, এসিটি ইয়াং অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার এবং এসিটি লোকাল হিরো। এবার চার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন ১৬ জন।

স্থানীয় সময় সকাল ১১টায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। তারা আগামী ২৫ জানুয়ারি জাতীয় পুরস্কার ঘোষণার দিন অন্যান্য রাজ্য এবং অঞ্চলের পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে ‘ফাইনালিস্ট’ হিসেবে যোগ দেবেন।

শামারুহ মির্জা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের শিক্ষক ছিলেন। পেশায় চিকিৎসাবিজ্ঞানী মেয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হওয়ায় দারুণ খুশি মির্জা ফখরুল। তিনি বলেন, ছোটবেলা থেকেই আমার মেয়ে পড়ালেখাসহ বিভিন্ন কাজের প্রতি মনোযোগী। তার এ ধরনের পুরস্কার অর্জন বাবা হিসেবে আমার জন্য নিঃসন্দেহে গর্বের বিষয়। আমি খুশি।

অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬