ভারত যাচ্ছেন বাংলাদেশের ১০০ যুব প্রতিনিধি

১২ অক্টোবর ২০২২, ১২:৫৭ PM
বাংলাদেশের ১০০ যুব প্রতিনিধি

বাংলাদেশের ১০০ যুব প্রতিনিধি © টিডিসি ফটো

সাংবাদিক, ক্রীড়াবিদ, চিকিৎসক, শিল্পী ও প্রকৌশলীসহ বাংলাদেশের ১০০ যুব প্রতিনিধিদের একটি দল ভারত সফরে যাচ্ছেন। বুধবার (১২ অক্টোবর) আটদিনের সফরে ভারত যাচ্ছে প্রতিনিধি দলের সদস্যরা।

এসময় তারা ভারতের সরকার, শিক্ষা, ব্যবসা, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। যুব প্রতিনিধিরা ভারতের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানগুলোও পরিদর্শন করবেন।

এদিকে, রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে ১০০ সদস্যের এ দলের জন্য একটি ফ্ল্যাগ-অফ অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন চিত্রনায়ক আরেফিন শুভ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের রাজনৈতিক সচিব অনিমেষ চৌধুরী, জ্বালানি সচিব প্রতীক নাগিসহ ইয়ুথ ডেলিগেশন অ্যালামনাইয়ের সদস্যরা।

‘বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রাম’ ২০১২ সালে যাত্রা শুরু করে। এ বছরে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেটদের ভারত সফর আয়োজন হিসেবে অষ্টম। এবার ঢাকার বাইরে রাজশাহী ও চট্টগ্রামে প্রথম ডেলিগেট বাছাইয়ের জন্য অডিশন হয়েছে। এ প্রক্রিয়াটি ব্যাপকভাবে সমাদৃত হয়। হাইকমিশন সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়ার সময় অংশগ্রহণকারীদের উৎসাহ ও উদ্দীপনায় মুগ্ধ।

বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনে এ বছর বিভিন্ন স্তরের পেশার অংশগ্রহণকারীদের সংমিশ্রণ রয়েছে এবং এতে সারাদেশ থেকে আসা অংশগ্রহণকারীরা অন্তর্ভুক্ত রয়েছেন।

নতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আহমদ
  • ১৪ জুলাই ২০২৬
সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনার একাদশ…
  • ১৪ জুলাই ২০২৬
আমার ঘরেও ছাদ চুইয়ে পানি পড়ে: ডেপুটি স্পিকার
  • ১৪ জুলাই ২০২৬
অনিয়মের অভিযোগে ২ চেয়ারম্যান বরখাস্ত, একজন ছিলেন জেলার শ্…
  • ১৪ জুলাই ২০২৬
দলে একজন রোবট নেন, এই রোবটই ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবে
  • ১৪ জুলাই ২০২৬
সড়ক পাকা হবে বলে এমপিকে দিয়ে উদ্বোধন, পরে পুরোনো ইট তুলে নি…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence