ইনফরমেটিক্স অলিম্পিয়াডে বাংলাদেশর ব্রোঞ্জ জয়

২৮ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৯ AM
ব্রোঞ্জজয়ী রেজোয়ান আরেফিন, আরমান ফেরদৌস এবং তাসমীম রেজা

ব্রোঞ্জজয়ী রেজোয়ান আরেফিন, আরমান ফেরদৌস এবং তাসমীম রেজা © সংগৃহীত

আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে (আইওআই) এ বছর ব্রোঞ্জপদক পেয়েছে বাংলাদেশ। প্রতিযোগিতায় এ পদক জিতেন তাসমীম রেজা, রেজোয়ান আরেফিন এবং আরমান ফেরদৌস।

এবারের আয়োজনে ৮৭টি দেশ থেকে অংশগ্রহণ করেছিলেন ৩৪৩ প্রতিযোগী।

২০২০ সালের আইওআই অলিম্পিয়াডের আয়োজক ছিল সিঙ্গাপুর। করোনার কারণে প্রতিযোগীদের নিজ নিজ দেশে কমিটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ইনফরমেশন এক্সেস সেন্টারে ১৬ ও ১৯ সেপ্টেম্বর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আয়োজক কমিটি ও সিঙ্গাপুর থেকে আন্তর্জাতিক কমিটি সার্বক্ষণিক অনলাইন নজরদারি করে।

আয়োজন তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটির সদস্য মো. কায়কোবাদ এবং সোহেল রহমান। এ পর্যন্ত আইওআইয়ের আসর থেকে বাংলাদেশের শিক্ষার্থীরা দুটি রৌপ্যপদক এবং ১৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। ২০১২ সালে বাংলাদেশের শিক্ষার্থী বৃষ্টি সিকদার ইতালিতে আয়োজিত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হিসেবে বিবেচিত হয়েছিলেন।

উল্লেখ্য, স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য আয়োজিত ‘আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড’ যাত্রা শুরু করে ১৯৮৯ সালে বুলগেরিয়াতে। পরে দেশের ছেলেমেয়েদের প্রোগ্রামিংয়ে উৎসাহিত করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপকদের নিয়ে ‘বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটি’ প্রতিষ্ঠিত হয়েছিল।

বরগুনায় বোটে তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
যাত্রার দেড় বছরেও ব্যাকফুটে এনসিপির ছাত্র সংগঠন, কাউন্সিল ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁর সীমান্তে অভিযান চালিয়ে কষ্টিপাথরের রাধা-রানীর মূর্তি…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রুমিন ফারহানার চেহারার ভেতর শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যায়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ বাসে ছাত্রীদের আসনে ছাত্ররা, নিয়ম ভাঙার অ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলেজছাত্রীকে মৃত ঘোষণা করতেই হাসপাতাল থেকে পালান স্বামী, অত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9