নজরুল বিশ্ববিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৩ ডিসেম্বর ২০১৮, ০৬:৪২ PM
অতিথিদের সাথে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা

অতিথিদের সাথে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ‘কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ ময়মনসিংহের সহযোগিতায় কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে স্কিল ডেভেলপমেন্ট ক্লাব। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি কমিশনার মো. সামছুল আরেফিন খান এবং বিশেষ অতিথি মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন আলভী রিসাত মালিক এবং সহকারী অধ্যাপক মোহাম্মদ মিলন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী পপুলেশন সায়েন্স বিভাগের জান্নাতুন নাঈম মাহমুদাকে ১০ হাজার আর দ্বিতীয় স্থান অধিকারী মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের আমিনুল ইসলামকে ৭ হাজার এবং তৃতীয় স্থান অধিকারী আইন ও বিচার বিভাগের আইরিন আশাকে ৫ হাজার টাকা প্রদান করা হয়।

 

শুধু ডিগ্রি থাকলেই মিলবে না চাকরি, বদলে যাচ্ছে নিয়োগের মানদ…
  • ০৩ আগস্ট ২০২৬
কলেজছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়িওয়ালা, ধরিয়ে দিলেন স…
  • ০৩ আগস্ট ২০২৬
চুরি ও অনিয়মের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৩ গবেষণাপত…
  • ০৩ আগস্ট ২০২৬
আদালতে আসামিকে দেওয়া পাউরুটির ভেতরে মিলল ইয়াবা-গাঁজা
  • ০৩ আগস্ট ২০২৬
বৃষ্টি নিয়ে আজ যে বার্তা দিল আবহাওয়া অফিস
  • ০৩ আগস্ট ২০২৬
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত
  • ০৩ আগস্ট ২০২৬