গ্রিন ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘আন্তঃবিভাগ কুইজ প্রতিযোগিতা’

০৭ অক্টোবর ২০১৮, ১১:২৫ PM

© টিডিসি ফটো

রাজধানীর গ্রিন ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘আন্তঃবিভাগ কুইজ প্রতিযোগিতা-২০১৮’। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্যারিয়ার ডেভেলেপমেন্ট ও আইকিউএসি আয়োজিত তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট ৫৩টি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে রবিবার কম্পিউটার বিজ্ঞানী ও বুয়েট অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এতে টেক্সটাইল ও ইংরেজি বিভাগ থেকে নির্বাচিত দুটি টিম এতে চ্যাম্পিয়ন ও রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতায় বাংলাদেশ, আন্তর্জাতিক, খেলাধুলা, বিজ্ঞান ও ইতিহাসসহ সাম্প্রতিক বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন করা হয়। যাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দুই’শ শিক্ষার্থী অংশ নেয়।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহ, ডিন অধ্যাপক ড. মো. গোলাম আহমেদ ফারুকী, প্রফেসর ড. নিতাই চন্দ্র সূত্রধর প্রমুখ উপস্থিত ছিলেন।

সুদানে আদালতে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ৩৫
  • ০৩ আগস্ট ২০২৬
ছাত্র-জনতা অংশগ্রহণে স্মরণকালের দীর্ঘ বিক্ষোভ মিছিল করেছিল …
  • ০৩ আগস্ট ২০২৬
বিশ্বকাপের পর এবার চেলসিতে বার্কোর নতুন অধ্যায়
  • ০৩ আগস্ট ২০২৬
এক দফা দাবি ও অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন বৈষম্যবিরোধী নেতারা
  • ০৩ আগস্ট ২০২৬
দুপাশের কথাসহ সহজেই হোয়াটসঅ্যাপে কল রেকর্ডিং করবেন যেভাবে
  • ০৩ আগস্ট ২০২৬
শুধু ডিগ্রি থাকলেই মিলবে না চাকরি, বদলে যাচ্ছে নিয়োগের মানদ…
  • ০৩ আগস্ট ২০২৬