বেরোবিতে রাজশাহী জেলা সমিতির কুইজ প্রতিযোগিতা

০৬ অক্টোবর ২০১৮, ০৯:০৭ PM

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রাজশাহী জেলা সমিতি এক উন্মুক্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। শনিবার প্রায় শতাধিক বেরোবি শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। এক ঘন্টায় আশি নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর প্রদান করতে হয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের।

আয়োজকরা জানান, ১২ অক্টোবর পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। ২৭ অক্টোবর আরেকটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ওইদিন এবাবের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। রাজশাহী জেলা সমিতির পক্ষ থেকে এ কুইজ প্রতিযোগিতা আয়োজন করার মূল উদ্দেশ্য হলো- মেধা যাচাইয়ে।নিজের যোগ্যতাকে তুলে ধরতে সুযোগ সৃষ্টি করা।

কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা সমিতির সভাপতি রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. মাইনুল ইসলাম এবং সাধারন সম্পাদক ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মো. আব্দুর রউফ। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সুদানে আদালতে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ৩৫
  • ০৩ আগস্ট ২০২৬
ছাত্র-জনতা অংশগ্রহণে স্মরণকালের দীর্ঘ বিক্ষোভ মিছিল করেছিল …
  • ০৩ আগস্ট ২০২৬
বিশ্বকাপের পর এবার চেলসিতে বার্কোর নতুন অধ্যায়
  • ০৩ আগস্ট ২০২৬
এক দফা দাবি ও অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন বৈষম্যবিরোধী নেতারা
  • ০৩ আগস্ট ২০২৬
দুপাশের কথাসহ সহজেই হোয়াটসঅ্যাপে কল রেকর্ডিং করবেন যেভাবে
  • ০৩ আগস্ট ২০২৬
শুধু ডিগ্রি থাকলেই মিলবে না চাকরি, বদলে যাচ্ছে নিয়োগের মানদ…
  • ০৩ আগস্ট ২০২৬