ঢাবির জিয়া হলে ‘অপরাজেয় বাংলা আন্তঃক্লাব’ কুইজ প্রতিযোগিতা আগামীকাল

২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪৩ PM

‘সুচিন্তিত জ্ঞান অন্বেষণ, টেকসই বাংলাদেশ গঠন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জিয়া হল কুইজ ক্লাব প্রথমবারের মত আয়োজন করতে যাচ্ছে ‘অপরাজেয় বাংলা আন্তঃক্লাব কুইজ প্রতিযোগিতা-২০১৮’।

বৃহস্পতিবার হল মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দ্যা ডেইলি ক্যাম্পাস.কম। এছাড়াও মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক আলোকিত বাংলাদেশ, আরটিভি অনলাইন এবং এটিএন টাইমস্।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিয়া রহমান।

আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগ এবং হলের প্রায় তিনশতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতিযোগিতা শেষে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপ টিমের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। এ প্রতিযোগিতাটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কুইজ ফরম্যাটে পরিচালিত হবে।

চট্টগ্রাম পাঁচলাইশে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, তদন্তে পু…
  • ১৯ নভেম্বর ২০২৬
বরগুনায় ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর করে ছাত্রলীগের তাণ্ডব
  • ১৯ নভেম্বর ২০২৬
ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, সড়কে গাছ ফেলে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক 
  • ১৯ নভেম্বর ২০২৬
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসা…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম
  • ১৯ নভেম্বর ২০২৬