কুবিতে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১০

১০ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৫ PM
ছাত্রলীগের সংঘর্ষ

ছাত্রলীগের সংঘর্ষ © টিডিসি ফটো

আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রলীগের দুই গ্রুপের কর্মীরা। এ ঘটনায় সাংবাদিকসহ অনন্ত ১০ জন আহত হয়েছেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো সংঘর্ষ চলছে।

এর আগে, শুক্রবার জুমার পড়তে যাওয়ার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই দুই হলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার জেরেই মধ্যরাতে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা বলে জানা গেছে।

জানা গেছে, জুমার নামায পড়তে যাওয়ার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মী সেলিম রেজাকে পথ থেকে সরে দাঁড়াতে বলে কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগ নেতা ও ব্যবসায় শিক্ষা অনুষদের সাংগঠনিক সম্পাদক আশরাফুল রায়হান। নামায শেষে রায়হানের কাছে বিষয়টি জানতে চায় বঙ্গবন্ধু হলের সেলিম রেজা, রিফাতসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী।

এ সময় দুই হলের ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে ছাত্রলীগের নেতারা বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং উভয় পক্ষ হলে ফিরে যায়। এ সময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদকে লাঠি হাতে নেতাকর্মীদের শান্ত করতে দেখা যায়।

উপাচার্যকে কেন্দ্র করে কোনো বলয় থাকবে না: জবি উপাচার্য
  • ৩১ মার্চ ২০২৬
ফায়ার সার্ভিসের নতুন পরিচালক নিয়োগ
  • ৩১ মার্চ ২০২৬
ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চা…
  • ৩১ মার্চ ২০২৬
দিনের আলোতে ক্ষতচিহ্ন স্পষ্ট, সরিয়ে রাখা হয় খননযন্ত্র
  • ৩১ মার্চ ২০২৬
পাবনার বেড়ায় অটোরিকশাচালক ফজলু হত্যার রহস্য উদঘাটন, স্ত্রীস…
  • ৩১ মার্চ ২০২৬
স্বচ্ছতার সঙ্গে হিট প্রকল্প বাস্তবায়ন হলে উচ্চশিক্ষায় কাঙ্ক…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence