কুবি প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম দিলেন শিক্ষার্থীরা

২৯ আগস্ট ২০২২, ০২:২৫ PM
শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষার্থীদের মানববন্ধন © ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাবেক রেজিস্ট্রার ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহেরকে নিয়ে কতিপয় কর্মকর্তা-কর্মচারী কুরুচিপূর্ণ মন্তব্যের পরিপ্রেক্ষিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

২৯ আগস্ট (সোমবার) বেলা ১১টায়  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী অপর্ণা নাথ বলেন, তিন দিন আল্টিমেটাম দেওয়ার পরও প্রশাসন কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় নাই। একজন অধ্যাপকের বিরুদ্ধে এইরকম কুরুচিপূর্ণ মন্তব্য কাম্য নয়। আমরা তাদের বিচার চাই।

শিক্ষার্থীরা জানান, গত ২৪ আগস্ট কতিপয় কর্মকর্তা-কর্মচারীদের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এবং তিন দিনের মধ্যে বিচারের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিলেও কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাসের সময় পরিবর্তন হচ্ছে না: শিক্ষামন্ত্রী।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী  তাদের দাবি পূরণের আশ্বাস দিলে সাত দিনের মধ্যে বিচারের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।

এ প্রসঙ্গে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসান বিদ্যুৎ বলেন, আমরা সাত দিন সময় দিয়েছি এর মধ্যে বিচার করতে হবে। না হয় আমরা আবার প্রশাসনিক ভবনে অবস্থান নিবো এবং প্রশাসনের সকল গুরুত্বপূর্ণ দপ্তরে তালা দিবো। এই সাত দিন সকল পরীক্ষা বর্জন করবো আমরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী  জানান, আমরা আজকের মধ্যে তদন্ত কমিটি গঠন করবো। বিচারের দাবিতে এবং উপাচার্য স্যারকে পরামর্শ দিবো সাত দিনের মধ্যে বিষয়টি সমাধান করতে।

বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২৩৩২ মেগাওয়াট: বিদ্যুৎমন্ত্রী
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই, এনএসইউতে…
  • ০২ এপ্রিল ২০২৬
চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬