হাতের তৈরি প্রাচীন স্থাপত্য ও নিদর্শন দেখাল বেরোবি  শিক্ষার্থীরা

২৮ আগস্ট ২০২২, ১১:১১ PM
 স্থাপত্য ও নিদর্শন

স্থাপত্য ও নিদর্শন © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)'র ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের তরুন শিক্ষার্থীরা হাতের তৈরি প্রাচীন, মধ্যযুগ,সুলতানি ও মোঘল আমলের বিভিন্ন স্থাপত্য ও নিদর্শনের নমুনা মডেল প্রদর্শনী করেছেন।

রবিবার (২৮ আগষ্ট)  সকাল ১০ টায় কলা অনুষদের নিচে শেখ রাসেল মিডিয়া চত্বর সংলগ্ন মাঠে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

প্রত্নতত্ত্ব আমাদের স্মরণ করিয়ে দেয় অতীত ইতিহাস ও ঐতিহ্যকে। ফিরে যাই সুদূর অতীতকালের সংস্কৃতির সারবত্তায়। পুরোনো দিনের মানুষের তৈরি সকল বস্তু ও নিদর্শন খুঁজে পাওয়া যায় প্রত্ন অনুসন্ধানের মাধ্যমে। লিখিত তথ্যের মাধ্যমে খুব বেশি হলে পাঁচ থেকে সাত হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।

যুগান্তরের সাক্ষী হয়ে থাকা প্রত্নতাত্তিক নিদর্শন থেকে কুড়ি থেকে তিরিশ লাখ বছর আগের মানুষের ইতিহাস জানা সম্ভব হচ্ছে। ফলে ইতিহাসে নতুন মাত্রা সংযোজিত হচ্ছে প্রত্নতত্ত্বের মাধ্যমে। সে সময়ের মানুষ তাদের পূর্বপুরুষদের নানা কর্মকাণ্ড নির্মাণকাজ ও ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য সচেষ্ট ছিলেন।

ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক সোহাগ আলী বলেন, প্রত্নচর্চায় নিয়োজিত এসব শিক্ষার্থীরা প্রত্ননিদর্শনের অনুসন্ধান, খনন, সংরক্ষণ, প্রদর্শন এবং গবেষণার মাধ্যমে পূর্বপুরুষের জীবনযাত্রা ও সংস্কৃতির চালচিত্র তুলে ধরে ইতিহাস বিনির্মাণ ও সত্যায়ন করে থাকেন।

এ শাস্ত্রের চর্চা ইতিহাসের সত্যতা দেয়, প্রত্নতত্ত্বের অধ্যয়ন একজন শিক্ষানবিশকে তার চারপাশের বিষয়ে সচেতন হতে এবং একজন ভাল পর্যবেক্ষক হতে সাহায্য করে। এ চর্চা নিজের অতীত, নিজ পরিচয় সম্পর্কে আরও গভীরে গিয়ে জানতে সহায়তা করে।ফলে শিক্ষার্থীরা তাত্ত্বিক ও প্রায়োগিক উভয় শিক্ষার হাতেখড়ি পান।

এই প্রদর্শনী দেখে বিমোহিত হয়ে বেগম রোকেয়া বিশববিদ্যালয়ের শাখা ছাত্র লীগের সভাপতি পোমেল বড়ুয়া  জানান, আমাদের বিশ্ববিদ্যালয়ে এত সুন্দর  স্থাপত্য ও নিদর্শনের নমুনা মডেল প্রদর্শনী প্রথম বার আয়োজন করা হল। এ ধরনের কার্যক্রম পরবর্তীতে যেন চলমান থাকে সেজন্য ছাত্রলীগের সর্বাত্মক চেষ্টা থাকবে।

সাংবাদিক খন্দকার শফিউল আলম দুলাল আর নেই
  • ১১ নভেম্বর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা 
  • ১১ নভেম্বর ২০২৬
পত্রিকা দিয়ে মুখ ঢেকে সংসদে ফোনালাপ, পেছন থেকে সতর্ক করলেন …
  • ১১ নভেম্বর ২০২৬
একযোগে ৭ জেলার এএসপিকে বদলি
  • ১১ নভেম্বর ২০২৬
তিনজনকে কাটিয়ে অবিশ্বাস্য গোল ফারহানের
  • ১১ নভেম্বর ২০২৬
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950