গুচ্ছভুক্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভাগভিত্তিক যোগ্যতা প্রকাশ

২৫ আগস্ট ২০২২, ০৯:২৫ PM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © সংগৃহীত

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষার ফল প্রকাশ শেষে সাবজেক্ট চয়েজের জন্য অপেক্ষা করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তবে এ নিয়ে গুচ্ছ কমিটি এখনো কোনো নির্দেশনা দেয়নি। 

এদিকে এরই মধ্যে ইউনিট ও বিভাগভিত্তিক ভর্তির যোগ্যতা প্রকাশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। জেনে নেওয়া যাক, ববির ইউনিট ও বিভাগভিত্তিক ভর্তির যোগ্যতা বিষয়ে… 

গুচ্ছের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলে ৫৫ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী অর্থাৎ ৮৫ হাজার ৫৮২ জন উত্তীর্ণ হয়েছেন। এদিকে প্রাপ্ত ফলের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছর ‘ক’ ইউনিটে ৮০ নম্বরের উপরে পেয়েছেন ৫০ জন, ৭০ এর ওপর এক হাজার ৬২১ জন, ৬০ এর ওপর পেয়েছেন ১০ হাজার ৩৪৬ জন, ৫০ এর ওপর ২৯ হাজার ২২২, ৪০ এর ওপর ৫৪ হাজার ৯৭৩, ৩০ এর ওপর পেয়েছেন ৮৫ হাজার ৫৮২ জন। আর ফেল করেছেন ৬৬ হাজার ৭১১ জন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘বি’ ইউনিটের পরীক্ষায় ৮০ এর ওপর পেয়েছেন একজন। ৭৫ কিংবা তার অধিক নম্বর পেয়েছেন ৩২ জন, ৭০ কিংবা তার অধিক পেয়েছেন ১৮৬ জন, ৬৫ কিংবা তার অধিক পেয়েছেন ৭৬৫ জন, ৬০ কিংবা তার বেশি পেয়েছেন ২ হাজার  ২৯৩ জন, ৫৫ কিংবা তার বেশি পেয়েছেন ৫ হাজার ৭২৩ জন, ৫০ কিংবা তার বেশি পেয়েছেন ১১ হাজার ৪২৫, ৪৫ কিংবা তার বেশি পেয়েছেন ১৯ হাজার ২১৪, ৪০ কিংবা তার বেশি পেয়েছেন ২৮ হাজার ৫৬২ জন, ৩৫ কিংবা তার বেশি পেয়েছেন ৩৮ হাজার ২৬৫ জন। আর ৩০ কিংবা তার বেশি পেয়েছেন ৪৮ হাজার ১০৬ জনর

‘সি’ ইউনিটের পরীক্ষায় ৮০ এর ওপর পেয়েছেন ২৬ জন। প্রথম হয়েছেন ইশিকা জান্নাত। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া গভ. কলেজের শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৮৬ দশমিক ৭৫। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন।

এছাড়া ৭৫ কিংবা তার অধিক নম্বর পেয়েছেন ১৬৩ জন, ৭০ কিংবা তার অধিক পেয়েছেন ৫৭৯ জন, ৬৫ কিংবা তার অধিক পেয়েছেন ১৪৮৫ জন, ৬০ কিংবা তার বেশি পেয়েছেন ৩ হাজার ১৩৯ জন, ৫৫ কিংবা তার বেশি পেয়েছেন ৫ হাজার ৪৮৫ জন, ৫০ কিংবা তার বেশি পেয়েছেন ৮ হাজার ২৬৮, ৪৫ কিংবা তার বেশি পেয়েছেন ১১ হাজার ৩৯৩, ৪০ কিংবা তার বেশি পেয়েছেন ১৪ হাজার ৯২৮ জন, ৩৫ কিংবা তার বেশি পেয়েছেন ১৮ হাজার ৮৯৪ জন। আর ৩০ কিংবা তার বেশি পেয়েছেন ২৩ হাজার ২২৮ জন।

ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রাজি…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950